• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

বোরো মৌসুমে মিষ্টি পানির অভাব। কলাপাড়ায় অনাবাদি থেকে যাচ্ছে হাজার হাজার হেক্টর জমি/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৫৯ পঠিত
আপডেট: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

সাগর তীরবর্তী কলাপাড়ায় মিষ্টি পানির অভাবে বোরো মৌসুমে অনাবাদি থেকে যাচ্ছে হাজার হাজার হেক্টর জমি। এর জন্য কৃষকরা দায়ী করেছেন স্লুইসগেটর অব্যাবস্থাপনা, খাল ভরাট, দখল ও বন্দোবস্ত দেওয়াকে। ইচ্ছা থাকলেও এসব কারনে অনেক কৃষক বোরো আবাদ করতে পারছেননা। তবে যে সব খালে মিষ্টি পানি সংরক্ষিত রয়েছে তার কাছাকাছি কিছু জমিতে বোরোচাষ করছেন কৃষকরা। কৃষি অফিসের তথ্য মতে এ উপজেলার ১২ টি ইউনিয়নের প্রায় ১৫ শত হেক্টর জমিতে বোরোচাষ চলমান রয়েছে। তবে এর পরিমান আরও বাড়তে পারে। তবে জমির মালিক ও বর্গাচাষিরা জানান, তাদের বোরো চাষের ইচ্ছে থাকলেও মিষ্টি পানি না থাকায় চাষাবাদ করা সম্ভব হচ্ছেনা। তাদের মতে বর্ষা শেষে জমি লবনাক্ততা থেকে রক্ষার জন্য স্লুইসগেট গুলো আশ্বিন মাসের শেষদিকে আটকে দিলে মিষ্টি পানি সংরক্ষিত থাকতো। যা থেকে বোরোসহ রবিশস্য চাষাবাদ করতে পারতেন। তাই এর স্থায়ী সমাধান চায় কৃষকরা।

এদিকে কৃষিতে মডেল ইউনিয়ন নীলগঞ্জের খালের পাড় ঘেষা এলেমপুর, নবাবগঞ্জ, সলিমপুর, ইসলামপুর, ঘুটাবাছা, কুমিরমারা গ্রামে কম বেশি বোরো চাষে ব্যাস্ত সময় পার করছে কৃষকরা। এছাড়াও উপজেলার যে সমস্ত ইউনিয়নের মিঠাপানির মজুদ রয়েছে সেইসব জায়গায় বোরোধান চাষ করছেন চাষিরা।

কৃষক আলফাজ গাজী বলেন,আমন মৌসুমে চাষাবাদে, বীজ,সার,কিটনাশক, শ্রমিকের মজুরি সহ সকল খরচ বাদ দিয়ে ভালই লাভ হয়েছে। আগ্রহ বোরোচাষ করার। কিন্তু মিষ্টি পানি না থাকার করনে তা সম্ভব হয়নি।

অপর এক কৃষক পরিতোষ হাওলাদার জানান, তার জমির পাশে খাল নেই। বাড়ির কাছাকাছি অল্পপরিমান জমিতে পুকুরের পানি দিয়ে বোরো চাষ শুরু করেছি।

উপজেলা কৃষি কর্মকর্তা মো.আরাফাত হোসেন বলেন, গত বছর এ উপজেলায় ১৫থশত হেক্টর জমিতে বোরোচাষ হয়েছে। এবারে লক্ষমাত্রা ২ হাজার হেক্টর। তবে আশা করছি ৩ হাজার হেক্টর জমিতে বোরো চাষ হবে। এ লক্ষমাত্রা পূরনে কৃষকদের মাঝে বিনামুল্যে কৃষি প্রণোদনার মাধ্যমে সার ও বীজ প্রদান করা হয়েছে। কৃষকরা মিষ্টি পানি সংরক্ষণ করতে পারলে এ উপজেলায় বোরো আবাদ আরও বৃদ্ধি পাবে বলে তিনি সাংবাদিকদের জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ