• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

আছিয়ার ধর্ষণকারী সহ সকল ধর্ষকদের দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে–হিট ফাউন্ডেশন/দৈনিক ক্রাইম বাংলা।।

এম নজরুল ইসলাম।। / ২৩৯ পঠিত
আপডেট: শনিবার, ১৫ মার্চ, ২০২৫

এম নজরুল ইসলাম।।

আছিয়া ও আয়শা সহ সকল ধর্ষন ও হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ নুরুল্লাহ আল আমিন ও মহাসচিব মোঃ মোশাররফ হোসাইন রাজু এক যুক্ত বিবৃতিতে বলেন- বাংলাদেশের সকল মানবাধিকার সংগঠক,সমাজকর্মী,বুদ্ধিজীবী ও সুশীল সমাজ সহ সকল আপামর জনসাধারণ উদ্বিগ্ন খুন ধর্ষণ ও আইন শৃঙ্খলার চরম অবনতি হওয়ায়। তাঁরা বলেন যদি পূর্বের সকল ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তির দ্রুত বিচার ও বাস্তবায়নের পদক্ষেপ নেয়া হতো তাহলে আজ এই পরিস্থিতির সৃষ্টি হতো না। আজকে একটা জরিপে দেখা গেছে এদেশের ৭০ শতাংশ নারী নিরাপত্তাহীনতায় বসবাস করছেন। মাত্র ৩০ শতাংশ নারী নিরাপদে রয়েছেন। অথচ বাংলাদেশে আমরা নারীদের সুরক্ষা দিতে পারছি না। ইতি পূর্বে ধর্ষণের সেঞ্চুরি করে তা উদযাপন করা হয়েছিল। কিন্তু তার বিচার ক হয়নি। বিচারহীনতার একটা সংস্কৃতি সৃষ্টি হয়েছিল।আজকে সারা বাংলাদেশে একের পর এক খুন ও ধর্ষণের শিকার হচ্ছেন মা বোনেরা যা থেকে শিশুরাও রেহাই পাচ্ছে না।যা জন আকাঙ্ক্ষার তীব্র বিরোধী। তাঁরা বলেন অতি দ্রুত বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যা এই সমাজ ও রাষ্ট্রের জন্য মাইল ফলক হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ