• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

ঈদ এলেও খুশির বার্তা নেই জেলে পল্লিতে।সাগরে জাল ফেললেও মিলছে না মাছ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১২৭ পঠিত
আপডেট: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (22, -1); aec_lux: 71.81546; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

ঈদ এলেও খুশির বার্তা নেই জেলে পল্লিতে। সাগরে মাছের দেখা নেই। জাল ফেললেও মিলছে না ইলিশসহ নানা প্রজাতির সামুদ্রিক মাছ। কর্মহীন হয়ে পড়েছে পটুয়াখালীর কলাপাড়ায় এর সঙ্গে সংশ্লিষ্টরা। একই সাথে ঋণের ভারে জর্জরিত হয়ে অনেক ট্রলার মালিক বন্ধ রেখেছেন মৎস্য শিকার। দীর্ঘদিন ধরে সাগরে মাছের আকাল থাকায় এবার ঈদ উৎসব ম্লান হতে চলেছে জেলে পরিবারগুলোতে। তবে মৎস্য গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে সাগর ও নদীতে মাছের প্রাপ্তিতা অনেক কম রয়েছে।

উপজেলার লতাচাপলী ইউনিয়নের পশ্চিম খাজুরা জেলে পল্লীর বাসিন্দা জেলে রাসেল হাওলাদার। জরাজীর্ণ একটি ঘরে পরিবারের চার সদস্য নিয়ে তার বসবাস। তিনি ৩ দফা সাগরে মাছ শিকারে গিয়ে খুবই কম সংখ্যক মাছ নিয়ে ফিরছেন। সেই মাছ বিক্রি করে যে টাকা পেয়েছেন, তা দিয়ে সংসারের বাজার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। শুধু জেলে রাসেলই নয়, একই অবস্থা ওই জেলে পল্লীর ১২৭ পরিবারসহ অধিকাংশ জেলের। অনেক জেলে ঋণগ্রস্থ। ফলে এই পল্লীর শিশু থেকে শুরু করে সবার চোখে মুখে হতাশার ছাপ লক্ষ্য করা গেছে।

জেলে সলেমান মাঝি বলেন, সাগর-নদীতে কোথাও মাছ নেই। কয়েকদিন আগে সাগর থেকে এসেছি, শুধুমাত্র তেল খরচ উঠেছে। বর্তমানে ঋণগ্রস্থ হয়ে পড়েছি। ঈদে বাচ্চাদের কোনো কিছু কিনে দেওয়ার সামথর্য নেই বলে তিনি জানান।

অপর এক জেলে হোসেন মিয়া বলেন, প্রায় ২০ হাজার টাকার মতো দেনা হয়েছি। সাগরে মাছ না থাকায় এ দফায় আর সাগরে যাওয়া হয়নি।

মহিপুর মৎস্য আড়ৎদার মালিক সমিতির সাধারণ সম্পাদক সুমন দাস বলেন, দীর্ঘ বছর ধরে তিনি মৎস্য ব্যবসায় জড়িত। মাছের এমন সংকট কখনোই দেখেননি।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জেলেদের সহযোগিতার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ