• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত কলাপাড়ার মার্কেটে সাপ ঢুকে চাঞ্চল্য, দ্রুত উদ্ধার এনিমেল লাভারসের জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সালমা: ছয় মাসের ক্যান্সারযুদ্ধে নিঃস্ব পরিবার, সাহায্যের আকুতি রাতের আঁধারে সুইসগেট খুলে খালে লবণ পানি, কলাপাড়ায় ৪ শতাধিক কৃষক পরিবারে সর্বনাশ — শতাধিক হাঁসের মৃত্যু ফেসবুক পোস্টের জেরে কলাপাড়ায় ব্যবসায়ীর মৃত্যু, যুবদল নেতার বিরুদ্ধে হত্যার অভিযোগ,, তেহেরানে ভয়াবহ হামলা: প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানসহ ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব নিহত,, ভূমিকম্প ঝুঁকিতে ঢাকা: ১ লাখ স্বেচ্ছাসেবক গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর,,

বদলগাছীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৪২ পঠিত
আপডেট: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

মোঃ আসাদুজ্জামান ভুট্টু,বদলগাছী( নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ই এপ্রিল) বিকাল ৪টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের হলরুমে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বিনামূল্যে বীজ ও সার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ইসরাত জাহান ছনি ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা সমাজসেবা অফিসার রাজীব আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার সজল সরকার,উপ সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার এস এম জহির রায়হান, উপ-সহকারি কৃষি অফিসার আলমগীর হোসেন,নাহিদ ইসলাম, এমরান হোসেন,আব্দুল্লা আল মতি, উপসহকারি কৃষি অফিসার নাজমুল ,বিভিন্ন ব্লকের উপসহকারি কৃষি অফিসার সহ কর্মচারী বৃন্দ প্রমুখ।

উপজেলা কৃষি বিভাগ জানায়, আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় এই উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২হাজার ৫শত জন কৃষককে সম্পূর্ণ বিনামূল্যে এই বীজ ও সার সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। আউশ প্রণোদনার আওতায় প্রতিজন কৃষক ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ