• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজ ভবিষ্যৎ গড়তে কলাপাড়ায় ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ নিজের পালিত বলি মহিষের হামলায় প্রাণ গেল কৃষকের, শোকের ছায়া কলাপাড়ায় দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবি: ৩০ কিলোমিটারজুড়ে নজিরবিহীন মানববন্ধন প্রত্যয় আইডিয়াল স্কুলে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালিগঞ্জে মাছের ঘেরের সামনে যুবকের মরদেহ, জমি-সংক্রান্ত বিরোধে হত্যার অভিযোগ পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের বৈঠক: উন্নয়ন প্রকল্প, জ্বালানি সহায়তা ও রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব হলি আর্টিজান হামলার ১০ বছর: সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সাতক্ষীরায় জামায়াতের যুববিভাগের সচেতনতামূলক র‍্যালি বেইজিংয়ে শি জিনপিং–তারেক রহমান বৈঠক: বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা বাংলাদেশের উন্নয়নে চীন থাকবে বিশ্বস্ত বন্ধু’—প্রধানমন্ত্রী তারেক রহমানকে শি জিনপিংয়ের আশ্বাস

২৭২২ ফুট উচ্চতা থেকে লাফ দিলেন ফ্লোরেন্স পিউ!,,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৩১০ পঠিত
আপডেট: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

হলিউড অভিনেত্রী ফ্লোরেন্স পিউ অভিনীত ‘থান্ডারবোল্টস’ সিনেমার ট্রেলার প্রকাশ হয়েছে। যেখানে পিউয়ের লাফ দেওয়ার দৃশ্যের ঝলকও দেখানো হয়েছে। ট্রেইলারে দেখা গেছে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম উঁচু ভবন মালয়েশিয়ার কুয়ালালাপুরের ‘মার্দেকা ১১৮’-এর ছাদ থেকে নিচে লাফ দিয়েছেন অভিনেত্রী। যে ভবনের উচ্চতা ২ হাজার ৭২২ ফুট। এরপর যা ঘটল, তা আরও এক ভয়াবহ ঘটনা। তবে শেষ পর্যন্ত এ যাত্রায় রক্ষা পান বলে জানান ব্রিটিশ অভিনেত্রী পিউ মার্ভেল। এ সিনেমাটি আগামী ২ মে মুক্তি পাচ্ছে। আকাশ উঁচু ভবন থেকে লাফ দেওয়া অথবা হেলমেট ছাড়া পাহাড়ি রাস্তায় মোটরবাইকে করে শত্রুকে তাড়া করাÑ এসব ঝুঁকিপূর্ণ দৃশ্যের প্রতিই আগ্রহ কমবেশি সবার। এমনকি অভিনেত্রী পিউয়েরও। কারণ তিনি ক্যারিয়ারজুড়ে বৈচিত্র্য ধরে রাখতে চান। তাই স্টান্টের সহযোগিতা নিতে খুব একটা রাজি নন অভিনেত্রী। তাই সাহসিকতার সেই নমুনা পিউ দেখিয়েছেন ‘থান্ডারবোল্টস’ সিনেমায়। সম্প্রতি দ্য গার্ডিয়ান লিখেছে, ২৯ বছর বয়সি পিউ এ সিনেমায় কুয়ালালাপুরের উঁচু ভবন ‘মার্দেকা ১১৮’-এর ছাদ থেকে নিচে লাফ দিয়েছেন। যার উচ্চতা ২ হাজার ৭২২ ফুট। এই লাফের পর ব্রিটিশ এ অভিনেত্রীর হাড়গোড় ভাঙেনি। কেবল স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লেগেছিল বলে জানিয়েছেন পিউ। ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে পিউ বলেন, প্রচণ্ড ঝুঁকির এই স্টান্টটি করার অনুমতি তিনি সহজে পাননি। কারণ ‘থান্ডারবোল্টস’ সিনেমার টিম তার এ প্রস্তাবে শুরুতে কোনোভাবেই রাজি ছিল না। তিনি বলেন, লাফ দেওয়ার পর তিনি ৩ ঘণ্টা ঘুমিয়েছিলেন। কারণ তার মাথাটা ‘ভার ভার’ লাগছিল। পিউ বলেন, তারা চেয়েছিলেন ‘ডাবল বডি’ ব্যবহার করতে। আমি স্টান্টের সাহায্য নিতে চাইনি। দৃশ্যটি নিজে করতে কেভিন ফাইগিকে (মার্ভেল প্রেসিডেন্ট) একের পর এক মেইল করেছি। অভিনেত্রী বলেন, আমার যুক্তি ছিলÑ নারীরা যদি এমন লাফ দিয়ে গিনেস বুকে নাম তুলতে পারে, তাহলে আমি কেন সিনেমায় নিজের দৃশ্যের কাজ নিজে করব না। একসময় টিম বিরক্ত হয়ে বলেছিলÑ ঠিক আছে, তুমি যদি উঁচু ভবন থেকে নিচে লাফ দিতেই চাও, আমরা এমন একটা ভবন খুঁজে বের করব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ