• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

জুয়াড়িদের সাথে সংঘর্ষে পুলিশের কাছ থেকে ছিনতাই হওয়া ৩০ রাউন্ড গুলি উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২০৫ পঠিত
আপডেট: শুক্রবার, ৩০ মে, ২০২৫

সুইটি আক্তার, মাদারীপুর।

মাদারীপুরের রাজৈর উপজেলায় মেলায় ২ কনস্টেবলকে মারধর করে ৩০ রাউন্ড গুলি ছিনতাই করে নেওয়া- গুলি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কদমবাড়ি গণেশ পাগলের মেলার আশ্রমের মা মনসা মন্দিরের পিছন থেকে পরিত্যক্ত অবস্থায় গুলি উদ্ধার করা হয়। রাজৈর থানার ওসি মো. মাসুদ খান এ তথ্য নিশ্চিত করে বলেন,এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ মে) ভোর রাতে উপজেলার কদমবাড়ি ইউনিয়নের দীঘিরপাড় এলাকায় ১২৫ বছরের পুরনো গণেশ পাগল সেবাশ্রম নামে পরিচিত জায়গায় প্রতি বছরের ধারাবাহিকতায় আয়োজিত হয় কুম্ভমেলা। মেলায় কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই কারনে মোতায়েন করা হয়েছে শতাধিক পুলিশ। মেলার মাঠে পুলিশ থাকার পরেও প্রায় ৫০টি জুয়ার আসর বসে। এ জুয়া খেলা বন্ধ কে কেন্দ্র করে জুয়াড়িদের সাথে কথা কাটাকাটির এ পর্যায়ে দুই পুলিশ কনস্টেবল মেহেদী হাসান ও জুবায়ের হাসানের সঙ্গে জুয়াড়িদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২ কনস্টেবলের সাথে থাকা ৩০ রাউন্ড গুলি ছিনতাই করে নিয়ে যায়। পরে জুয়াড়িরা তাদের কাছে থাকা ৩০ রাউন্ড গুলি ছিনতাই করে নিয়ে যাওয়া যায় জুয়াড়িরা । এ খবর পাওয়ার পরই ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার অভিযানে নামে থানা পুলিশ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরে বিকেল বেলা মহামানব গণেশ পাগল সেবাশ্রম কমিটির সভাপতি মিরন বিশ্বাসসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য, থানায় নিয়ে যায় পুলিশ। এরপর বৃহস্পতিবার রাতেই মাদারীপুর জেলা পুলিশ লাইন্সে নিয়োজিত দুই পুলিশ সদস্য মেহেদী হাসান ও জুবায়ের হাসানকে প্রত্যাহার করা হয়।

এ ব্যাপারে প্রত্যাহারকৃত ২ পুলিশের কনস্টেবলের সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে, মেহেদী হাসানের সঙ্গে কথা বললে তিনি জানান, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বর্তমানে মাদারীপুর পুলিশ লাইন্সে আছেন। এ বিষয়ে প্রত্যাহারকৃত জুবায়ের হাসানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জাহাঙ্গীর আলম জানান, ৩০ রাউন্ড বুলেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার নেই।
উল্লেখ্য, বুধবার (২৮ মে) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়িতে শুরু হয়,১২৫ বছরের পুরোনো ঐতিহ্যবাহী কুন্ডমেলা বা গণেশ পাগলের মেলা যা স্থানীয়ভাবে পরিচিত। মেলাটি ৩ দিন ব্যাপী হলেও চলে ৫ দিন পর্যন্ত। মহামানব শ্রী শ্রী গণেশ পাগলের স্মরণে আয়োজিত এই ধর্মীয় উৎসবে দেশ ও বিদেশের নানা প্রান্ত থেকে ভক্তরা আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ