• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জুলাই স্মৃতি জাদুঘর শিগগিরই খুলে দেওয়া হবে’—সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী পাহাড়ি দুর্যোগে উদ্ধার-ত্রাণে নিরলস সেনাবাহিনী, নিরাপদে সরানো হলো শতাধিক পরিবার ও পর্যটক রাজনীতি ক্ষমতার নয়, জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম’—বরিশালে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বন্যাদুর্গতদের পাশে থাকতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশ অটোরিকশা ভাড়া নিয়ে বিরোধ: কেরানীগঞ্জে যুবককে মারধরের অভিযোগ, আহতের অবস্থা গুরুতর সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, মুষলধারে বৃষ্টি; ঘাটে ফিরছে মাছধরা ট্রলার কুয়াকাটার সাগরে জেলের জালে ‘কালো সোনা’, ৮ কেজির পোয়া মাছ বিক্রি ৫০ হাজার টাকায় লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দামে বড় স্বস্তি: ১২ কেজি সিলিন্ডার ৩৫৭ টাকা কমালো বিইআরসি

কলাপাড়ায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩৫২ পঠিত
আপডেট: বুধবার, ৪ জুন, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আন্ধার মানিক নদী তীরে মানববন্ধন ও শিশুদের অংশ গ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্লাস্টিকের ব্যবহার হ্রাস, পুনবর্যবহার উন্নত করা এবং প্লাস্টিক বর্জের ব্যাপক পরিবেশগত প্রভাব মোকাবেলায় ‘প্লাস্টিক দূষণের অবসানথ প্রতিপাদ্য নিয়ে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস-২০২৫। বুধবার বেলা ১১ টায় অনুষ্ঠিত মানববন্ধন শেষে বক্তব্য রাখেন পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, সাংস্কৃতিক সংগঠক ও পরিবেশ কর্মী মোস্তফা জামান সুজন, কামাল হাসান রনি, নজরুল ইসলাম, তানজিল জামান জয়, নাজমুস সাকিব প্রমুখ। বক্তারা আন্ধার মানিক নদী দূষণ বন্ধে প্লাস্টিক বজর্য নদীতে ফেলা বন্ধে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি পৌর কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
পরিবেশবাদি সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ, আমরা কলাপাড়াবাসী ও পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া যৌথ আয়োজনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে শিশুদের অংশ গ্রহণে নদীপাড়ে পরিবেশ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সকল অংশ গ্রহণকারীদের ফলদ গাছের চারা বিতরণ করা হয়।
অংশগ্রহণকারী সবাই কলাপাড়ায় ইলিশের অভয়াশ্রম আন্ধার মানিক নদীকে প্লাস্টিক দূষণমুক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আগামী প্রজন্মকে এ কাজে শামিল করার গুরুত্ব ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ