• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
*প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আর্তমানবতার সেবায় কাজ করার অঙ্গীকার নিয়ে দ্বীপজেলা ভোলা এসএসসি’ ৯৮ ব্যাচের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩৯৪ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃ

বন্ধুত্ব… যার নেই কোনো জাত, ধর্ম বা বয়সের সীমারেখা। দ্বীপজেলা ভোলার এসএসসি ‘৯৮ ব্যাচের বন্ধুরা সেই বন্ধুত্বের অটুট বন্ধনকে আবারও নতুন করে উদযাপন করলেন ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত ঈদ পুনর্মিলনীতে। পুনর্মিলনীতে হাসি আনন্দে মেতে ওঠেন একটি দিন। পুরনো বন্ধুদের পেয়ে ফেলে আসা অতীত জীবনে ফিরে যায়। এসময় এসএসসি’৯৮ ব্যাচের বন্ধুদের মিলনমেলায় যেন এক উৎসবে পরিনত হয়েছে। যেথায় থাকি যে যেখানে, বাঁধন মোদের প্রাণে প্রাণে”। এই প্রাণের বাধঁনে দীর্ঘ এক বছর পর আবারো একত্রিত হয়েছে ভোলার এস এস সি ‘৯৮ ব্যাচের বন্ধুরা।  সকাল ৯ টা বাজতেই ভোলা স্টেডিয়াম সড়ক এলাকার শিল্পকলা একাডেমীতে দূর দূরান্ত থেকে আসতে থাকে বন্ধুরা। প্রথমেই ফুল দিয়ে তাদের বরণ করে নেয়া হ‌য়। নানা সাজে সজ্জিত অডিটোরিয়ামে জমকালো আয়োজনে কেক কাটার মধ্য  দিয়ে দিনব্যাপী পূর্নমিলনী অনুষ্ঠানের শুভসূচনা হয়। একের পর এক আয়োজনে মেতে ওঠে ৯৮ ব্যাচের প্রায় ৪ শতাধিক বন্ধু বান্ধব । অতীতের সকল স্মৃতিচারনে যেন ব্যস্ত হয়ে পড়ে বন্ধুরা সবাই। হাসি-ঠাট্টা,মজা -দুষ্টুমিতে মেতে ছিলো যেনো পুরোটা সময়।এমন আয়োজনে সকলেই অনেক আনন্দিত। স্মৃতিচারণ, হাসি-ঠাট্টা, গান, রেফেল ড্র আর নাচে মুখরিত ছিল পুরো আয়োজন। বন্ধুরা ফিরে গেছেন ফেলে আসা সেই শৈশব-কৈশোরের দিনগুলোতে। দুপুরের মধ্যহ্ণ ভোজের পর পর শুরু হয় সংগীতানুষ্ঠান। সংগীত শিল্পীদের পাশাপাশি এসএসসি ‘৯৮ ব্যাচের বন্ধুদের মধ্য থেকে কেউ গান আবার কেউবা গানের তালে তালে নৃত্য পরিবেশন করেন। সংগীতের সাথে সাথে বিভিন্ন আলোক বাতির ঝিকিমিকিতে সরগরম হয়ে ওঠে অনুষ্ঠানটি। এসময় আনন্দ উৎসবে নেচে গেয়ে পুরো অতীত জীবনের স্মৃতি রোমন্থন করে বন্ধুরা। এই সাংস্কৃতিক অনুষ্ঠান চলে সন্ধ্যা পর্যন্ত। দ্বীপজেলা ভোলা এসএসসি ৯৮ ব্যাচের আয়োজক কমিটি সদস্য এ্যাডমিন ও মডারেটর সজিব সাহরিয়ার ও নেয়ামুল সোহাগ বলেন,বন্ধুত্ব মানেই একে অপরের সুখে-দুঃখে পাশে থাকা। এসএসসি-৯৮ ব্যাচের বন্ধুরা সেই বন্ধুত্বের বন্ধনকে শুধু উদযাপন করেই থেমে থাকেনি, বরং ভবিষ্যতেও মানবতার সেবায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। তারা আরো বলেন, এই পূর্ণমিলনী ঘিরেই গড়ে তোলা হয়েছে ‘৯৮ ব্যাচ ফাউন্ডেশন। যার উদ্দেশ্য অসুস্থ বা অসহায় বন্ধুদের পাশে দাঁড়ানো। ইতোমধ্যে তারা বিভিন্ন কর্মকাণ্ড শুরু করছেন বলেও জানান, পূর্নমিলনী অনুষ্ঠানের আয়োজকরা।
ভোলার এসএসসি ৯৮ ব্যাচের এই উদ্যোগ শুধুই একটি পুনর্মিলনী নয়, বরং একে অপরের পাশে দাঁড়ানোর এক মানবিক বার্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ