• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা

বদলগাছীর নার্সারীতে অভিযান চালিয়ে হাজার হাজার ইউক্যালিপটাস চারা ধ্বংস/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৭০ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

মোঃ আসাদুজ্জামান (ভুট্টু),বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৪টি নার্সারীতে উৎপাদনকৃত হাজার হাজার ইউক্যালিপটাস ও আকাশমনি চারা ধ্বংস করেছে।

২০২৪-২০২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে আকাশমনি ও ইউক্যালিপটাস চারা উৎপাদনকারী বেসরকারী/ব্যক্তিমালিকানা নার্সারি মালিকদের ক্ষতিপুরন সহায়তা বাবদ পুনর্বাসন কর্মসূচির আওতায় এই চারা গুলি ধ্বংস করা হয়।

সোমবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পাহাড়পুর ইউনিয়নের বিউটি নার্সারী, মিলি নার্সারী, ভাই ভাই নার্সারী, দুর্গাপুর নার্সারী এই ৪টিতে সংরক্ষিত হাড়ার হাজার ইউক্যালিপটাস চারা ধ্বংস করা হয়।

ইউক্যালিপটাস গাছ প্রাকৃতিক ভাবে ক্ষতিকর। একটি গাছ প্রতিদিন ৭০/৮০ লিটার পানি শোষণ করে এবং অক্সিজেন গ্রহণ করে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। এ সময় সঙ্গে ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান’সহ কৃষি উপসহকারী কর্মকর্তা বৃন্দ।

অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি বলেন, যে সকল নার্সারীতে চারা ধ্বংস করা হয়েছে নার্সারী মালিকরা সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ