• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
*প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ফেয়ার কার্ডের চালে ওজনে কম দেয়ায় জিওপি ও বিএনপি দুই নেতাকে জরিমানা/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২১৪ পঠিত
আপডেট: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

এম জাফরান হারুন::

পটুয়াখালীর গলাচিপায় ফের ফেয়ার প্রাইস কার্ডের ডিলার চাল ওজনে কম দেয়ায় পানপট্টি ইউনিয়ন গণ অধিকার পরিষদের সদস্য সচিব আবুল বশার ও পানপট্টি ইউনিয়ন বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা জ্যোৎস্না আক্তারকে সেনাবাহিনী আটক করেছে। পরে আটক দুই ডিলারকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর টহল টিমের অভিযানে পানপট্টি ইউনিয়নের আবুল বশার ও জ্যোৎস্না আক্তারকে ফেয়ার প্রাইজের চালে ওজনে কম দেয়ায় আটক করে গলাচিপা থানায় নিয়ে যান। পরে আটককৃতদের তাদের নিজ নিজ ডিলার পয়েন্ট পানপট্টিতে নেওয়া হয়। ওই পয়েন্টে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেন।

স্থানীয়দের অভিযোগ, ডিলাররা কার্ডধারীদের নির্ধারিত পরিমাণের চাল না দিয়ে কম দিচ্ছিলেন এবং কিছু ক্ষেত্রে অতিরিক্ত দামে বিক্রি করছিলেন।

এবিষয়ে ইউএনও মো. মাহমুদুল হাসান বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী ন্যায্যমূল্যের পণ্য সঠিকভাবে বিতরণ না করলে বা কোনো অনিয়ম করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, এর আগেও গলাচিপা উপজেলার চিকনিকান্দি ও রতনদি তালতলী ইউনিয়নে দুই ডিলারকে অনিয়মের অভিযোগে গ্রেফতার করে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ