• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজ ভবিষ্যৎ গড়তে কলাপাড়ায় ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ নিজের পালিত বলি মহিষের হামলায় প্রাণ গেল কৃষকের, শোকের ছায়া কলাপাড়ায় দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবি: ৩০ কিলোমিটারজুড়ে নজিরবিহীন মানববন্ধন প্রত্যয় আইডিয়াল স্কুলে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালিগঞ্জে মাছের ঘেরের সামনে যুবকের মরদেহ, জমি-সংক্রান্ত বিরোধে হত্যার অভিযোগ পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের বৈঠক: উন্নয়ন প্রকল্প, জ্বালানি সহায়তা ও রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব হলি আর্টিজান হামলার ১০ বছর: সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সাতক্ষীরায় জামায়াতের যুববিভাগের সচেতনতামূলক র‍্যালি বেইজিংয়ে শি জিনপিং–তারেক রহমান বৈঠক: বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা বাংলাদেশের উন্নয়নে চীন থাকবে বিশ্বস্ত বন্ধু’—প্রধানমন্ত্রী তারেক রহমানকে শি জিনপিংয়ের আশ্বাস

চলে গেলেন বরেণ্য অভিনেতা রবার্ট রেডফোর্ড,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১০৯ পঠিত
আপডেট: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

বিনোদন
চলে গেলেন বরেণ্য অভিনেতা রবার্ট রেডফোর্ড
চলে গেলেন অস্কারজয়ী হলিউড অভিনেতা-পরিচালক রবার্ট রেডফোর্ড। গত মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রে প্রোভো শহরে নিজ বাড়িতে ঘুমের মাঝেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৯ বছর। রবার্ট রেডফোর্ডের মুখপাত্র গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন, জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। রেডফোর্ড ১৯৬৩ সালে ‘বেয়ারফট ইন দ্য পার্ক’ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন। নাটকটিকে ১৯৬৭ সালে সিনেমায় রূপ দেওয়া হয়। সত্তর দশকে তিনি হয়ে ওঠেন হলিউডের অন্যতম খ্যাতিমান তারকা। ১৯৭৩ সালে ‘দ্য স্টিং’ সিনেমার জন্য তিনি অস্কার লাভ করেন। ১৯৮০ সালে ‘ওর্ডিনারি পিপল’ নির্মাণের জন্য তিনি সেরা পরিচালক হিসেবে অস্কার পান। ছবিটি সে বছরের সেরা চলচ্চিত্রের পুরস্কারও পেয়েছিল। ১৯৯৪ সালে ‘কুইজ শো’ নির্মাণ করে আবারও অস্কারে মনোনয়ন লাভ করেন। রবার্ট রেডফোর্ড ১৯৮৫ সালে ‘আউট অব আফ্রিকা’ সিনেমায় অভিনয় করেন। এটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ সাতটি বিভাগে অস্কার লাভ করে। ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গান’ছবির পর অভিনয় থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। রবার্ট রেডফোর্ড শুধু অভিনেতা-পরিচালক নন, স্বাধীন সিনেমার পৃষ্ঠপোষক হিসেবেও পরিচিতি লাভ করেছিলেন। যুক্তরাষ্ট্রের বৃহত্তম স্বাধীন চলচ্চিত্র উৎসব ‘সানড্যান্স চলচ্চিত্র উৎসব’র প্রতিষ্ঠাতাও তিনি। অভিনয় থেকে উপার্জিত অর্থ দিয়ে তিনি এটি শুরু করেন। রবার্ট রেডফোর্ড ২০১৮ সালে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘মূলধারার সিনেমাই তখন সবকিছু নিয়ন্ত্রণ করতো। কিন্তু বাইরে আরও অনেক গল্প ছিল, যেগুলো বলার সুযোগ পেত না নির্মাতারা। আমি ভেবেছিলাম, তাদের একটা সুযোগ দিতে পারলে ভালো হবে। এখন ফিরে তাকালে আমি সেটাকে নিজের বড় অর্জন বলে আমি বিশ্বাস করি।’ ২০০২ সালে তাকে সম্মানসূচক অস্কার দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ