• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

শুভ মহালয়া রোববার, ছুটি নিয়ে যা জানা গেল,,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১০০ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক,
শুভ মহালয়া রোববার, ছুটি নিয়ে যা জানা গেল
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সূচনা হবে আসন্ন রোববার (২১ সেপ্টেম্বর) শুভ মহালয়ার মধ্য দিয়ে। এদিন পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা হয়, যা দেবী দুর্গার মর্ত্যে আগমনের প্রতীক হিসেবে পালিত হয়। তবে মহালয়া উপলক্ষে সরকারি ছুটি নেই।

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা ঘেঁটে দেখা গেছে, এদিনকে ছুটির তালিকায় রাখা হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের শিক্ষাপঞ্জিতেও মহালয়ার ছুটির উল্লেখ নেই। তবে কিছু শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব সিদ্ধান্তে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। আবার অনেক প্রতিষ্ঠান যথারীতি ক্লাস চালু রাখবে। রাজধানীর একটি বেসরকারি স্কুল নোটিশে জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জিতে মহালয়ার ছুটি না থাকায় রোববার (২১ সেপ্টেম্বর) নিয়মমাফিক শ্রেণি কার্যক্রম চলবে। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন কিছু প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে। তারা জানিয়েছে, ভর্তি কার্যক্রম ও নিরাপত্তা বিভাগ খোলা থাকলেও শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

দুর্গাপূজা উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে ৭ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত টানা ১১ দিনের ছুটি ভোগ করবে। মাধ্যমিক ও কলেজ পর্যায়ের প্রতিষ্ঠানগুলো একই সময় ১২ দিনের ছুটিতে যাবে। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে, যেখানে ফাতেহা-ই-ইয়াজদাহম এবং সাপ্তাহিক ছুটি অন্তর্ভুক্ত থাকবে। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পূজা উপলক্ষে ছুটি থাকবে ১ ও ২ অক্টোবর, এর সঙ্গে ৩ ও ৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হবে।

মহালয়ার দিনটিতে সনাতন ধর্মাবলম্বীরা পূর্বপুরুষদের স্মরণে তর্পণ, ত্রিপিণ্ডি শ্রাদ্ধ ও প্রার্থনায় অংশ নেন। বিশ্বাস করা হয়, এই দিনেই দেবী দুর্গা মর্ত্যে অবতরণ করেন এবং দুর্গাপূজার আনুষ্ঠানিক সূচনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ