• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

শাপলা প্রতীক দেয়ার সুযোগ নেই—এবার সিদ্ধান্ত নেবে ইসি: ইসি সচিব,,

রিপোর্টার: / ১৩১ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা’ প্রতীক বরাদ্দের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, প্রতীকটি নির্বাচন বিধিমালায় না থাকায় বরাদ্দ দেওয়া সম্ভব নয়।

মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিব বলেন, “বিধিমালায় না থাকায় ‎জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই। যদি তারা প্রতীক না চায়, তাহলে কমিশনের বিবেচনায় আমরা প্রতীক বরাদ্দ করে দেবো। এনসিপি যদি ১৯ অক্টোবরের মধ্যে নতুন প্রতীক জমা না দেয়, তাহলে কমিশন নিজেই সিদ্ধান্ত নেবে।”

তিনি আরও জানান, “এনসিপির সঙ্গে আমাদের দুই থেকে আড়াই ঘণ্টা আলোচনা হয়েছে। তারা আমাদের কাছে ব্যাখ্যা চেয়েছেন, আমরা তা দিয়েছি। শাপলা প্রতীকের বিষয়ে ইসি আগের অবস্থানেই রয়েছে।”

প্রবাসী ভোটারদের বিষয়ে কাজের অগ্রগতি প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, “পুরনো ১১টি দেশের পাশাপাশি আরও চারটি নতুন দেশে ভোটার হালনাগাদ শুরু হবে। নভেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসীদের ভোট দেওয়ার অ্যাপ চালু করতে পারব বলে আশা করছি। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ইতোমধ্যে আমাদের হাতে এসেছে।”

তিনি আরও বলেন, “স্থানীয় পর্যবেক্ষকদের বিষয়ে সাংবাদিকরা আমাদের সহযোগিতা করেছেন। নতুন ১২টি রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে সচিবালয় ও মাঠ পর্যায়ে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।”

গণভোট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, “গণভোট হবে কি হবে না—এ বিষয়ে নির্বাচন কমিশনে এখনও কোনো প্রস্তাব উপস্থাপন হয়নি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ