• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

নওগাঁর মান্দায় পরানপুরে উঠান বৈঠকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৫৮ পঠিত
আপডেট: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

মোঃ জালাল হোসেন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি।

নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বান্দাইপুরে দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৯ নওগাঁ–৪ (মান্দা) আসনে ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী জননেতা ডাঃ ইকরামুল বারী টিপু ভাইয়ের সহধর্মিনী এবং মান্দা উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শ্রদ্ধেয় আপা মিসেস লায়লা বারী।
উঠান বৈঠকে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয়তাবাদী আন্দোলনের এক অবিস্মরণীয় নেত্রী। দেশের ক্রান্তিলগ্নে তার ত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার রুহের মাগফিরাত কামনায় সকলকে দোয়া করার আহ্বান জানান বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে মিসেস লায়লা বারী বলেন, “দেশ ও জাতির জন্য দেশনেত্রীর অবদান ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে। তার আদর্শ ও নেতৃত্বকে ধারণ করেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামনের দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে।”
অনুষ্ঠান শেষে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ