• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

নওগাঁয় গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়ার স্মরণে মান্দার সূর্য নারায়ণপুরে শোকসভা/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২১১ পঠিত
আপডেট: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

মোঃ জালাল হোসেন।।

নওগাঁর মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের সূর্য নারায়ণপুর গ্রামে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মান্দা থানার মাটি ও মানুষের নেতা এবং বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু। তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন আপসহীন নেতৃত্ব দিয়ে দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় সংগ্রাম করে গেছেন। তার অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”
শোকসভায় উপস্থিত ছিলেন গণেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল চৌধুরী, সাধারণ সম্পাদক নাজিম, মান্দা থানা যুবদলের সিনিয়র সভাপতি আল মামুন, সমবায় দলের সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শেষ পর্বে মরহুম নেত্রীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং দেশের চলমান সংকট উত্তরণে মহান আল্লাহর রহমত কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ