• সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তিন বছর মেয়াদি নতুন সংস্কার কর্মসূচি নিয়ে বাংলাদেশ-আইএমএফের সমঝোতা বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকছে আমদানি-রপ্তানি কার্যক্রম জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লির নামাজের প্রস্তুতি, থাকছে কড়া নিরাপত্তা ও আধুনিক সুবিধা কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, ধানকাটা শ্রমিকদের বাড়িতে শোকের মাতম ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নজরুল ছিলেন প্রধান প্রেরণা: রিজভী ঈদযাত্রায় নৌপথে কড়া নিরাপত্তা, দক্ষিণাঞ্চলে কোস্ট গার্ডের বিশেষ টহল জোরদার প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা ঈদযাত্রায় কমলাপুরে যাত্রীদের ঢল, ট্রেন বিলম্বে ভোগান্তি চরমে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, প্রস্তুতি সম্পন্নের পথে ডিএসসিসি

দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭,,,

রিপোর্টার: / ৩০ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭

সংবাদ:
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন, যাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে উপজেলার হাসানপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দিনাজপুর জেলার মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), সালেক (৪৫), সুমন (২১), বিষু (৩৫), আবু হোসেন (৩০) এবং আব্দুর রশিদ (৫৫)। পুলিশ জানিয়েছে, নিহতদের সবার বাড়ি দিনাজপুরে।

পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়া চালবোঝাই ট্রাকটি ভোররাত আনুমানিক ৩টার দিকে দাউদকান্দির হাসানপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে। এ সময় ট্রাকের ওপর থাকা ১৩ জন যাত্রীর মধ্যে সাতজন ঘটনাস্থলেই নিহত হন এবং ছয়জন আহত হন।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালায়। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে এবং স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ