• সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তিন বছর মেয়াদি নতুন সংস্কার কর্মসূচি নিয়ে বাংলাদেশ-আইএমএফের সমঝোতা বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকছে আমদানি-রপ্তানি কার্যক্রম জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লির নামাজের প্রস্তুতি, থাকছে কড়া নিরাপত্তা ও আধুনিক সুবিধা কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, ধানকাটা শ্রমিকদের বাড়িতে শোকের মাতম ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নজরুল ছিলেন প্রধান প্রেরণা: রিজভী ঈদযাত্রায় নৌপথে কড়া নিরাপত্তা, দক্ষিণাঞ্চলে কোস্ট গার্ডের বিশেষ টহল জোরদার প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা ঈদযাত্রায় কমলাপুরে যাত্রীদের ঢল, ট্রেন বিলম্বে ভোগান্তি চরমে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, প্রস্তুতি সম্পন্নের পথে ডিএসসিসি

কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন, বিনামূল্যে আইনি সেবা জোরদার

রিপোর্টার: / ৩৩ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন, বিনামূল্যে আইনি সেবা জোরদার

রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এ উদ্যোগের লক্ষ্য প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও নিম্নআয়ের মানুষের কাছে আইনি সেবা পৌঁছে দেওয়া।

‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে কড়াইল বস্তির এরশাদ মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে আইন ও বিচার বিভাগ এবং বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর। এতে কারিগরি সহায়তা দেয় জিআইজেড বাংলাদেশ।

প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় আইনি সহায়তা পৌঁছে দেওয়া। যাদের আইনজীবী নিয়োগের সামর্থ্য নেই, তারা ১৬৬৯৯ নম্বরে কল করেই সহায়তা পেতে পারেন।

তিনি গণমাধ্যমকে এ বিষয়ে সচেতনতা বাড়াতে ভূমিকা রাখার আহ্বান জানান এবং উল্লেখ করেন, বাংলাদেশে লিগ্যাল এইড কার্যক্রমের সূচনা হয়েছিল খালেদা জিয়া-র সময়, ১৯৯৪ সালে। পরবর্তীতে এটি প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে অধিদপ্তরে উন্নীত হয়।

অনুষ্ঠানে আইনমন্ত্রী দুইজন নারীকে তাৎক্ষণিক আইনি পরামর্শ দেন এবং বস্তিবাসীদের বিভিন্ন সমস্যার কথা শুনে সমাধানের দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ কমিউনিটিভিত্তিক আইনি সহায়তার গুরুত্ব তুলে ধরে এ উদ্যোগকে স্বাগত জানান। এছাড়া বক্তব্য দেন অধিদপ্তরের মহাপরিচালক মো. মনজুরুল হোসেন, আইন ও বিচার বিভাগের যুগ্মসচিব এম এ আউয়াল এবং জিআইজেড বাংলাদেশের প্রতিনিধি মার্টিনা বুকার্ড।

উল্লেখ্য, মানুষের কাছে আইনি সহায়তা আরও সহজলভ্য করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নয়টি স্থানে পর্যায়ক্রমে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প পরিচালনা করা হবে। এসব ক্যাম্পে প্যানেলভুক্ত আইনজীবীরা বিনামূল্যে পরামর্শ দেবেন এবং প্রশিক্ষিত প্যারালিগ্যালরা প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ