• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

পুলিশ-জনতার আস্থা গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর, ‘ভয়মুক্ত রাষ্ট্র গঠনে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ

রিপোর্টার: / ৬৬ পঠিত
আপডেট: শনিবার, ৯ মে, ২০২৬

পুলিশ-জনতার আস্থা গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর, ‘ভয়মুক্ত রাষ্ট্র গঠনে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ’

পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ও ভয়মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় জনগণের আস্থা অর্জনই হতে হবে পুলিশের প্রধান লক্ষ্য। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পেশাদার ও দায়িত্বশীল পুলিশ বাহিনীর বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

নিজস্ব প্রতিবেদক:
পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আজ শনিবার বাংলাদেশ পুলিশের সাবেক ও বর্তমান সব কর্মকর্তা ও সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, একটি রাষ্ট্রে আইনশৃঙ্খলা বজায় রাখা, অপরাধ প্রতিরোধ এবং জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে জনগণের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে পারলে পুলিশের দায়িত্ব পালন আরও সহজ ও কার্যকর হয়ে ওঠে।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এর ফলে জনমনে স্বস্তি ও শান্তি ফিরে এসেছে। দেশের মানুষ এখন গুম, অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত একটি রাষ্ট্র দেখতে চায়, যেখানে নাগরিকদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত থাকবে এবং অবিচার-নিপীড়নের আশঙ্কা থাকবে না।

তিনি বলেন, জনগণের এই প্রত্যাশা বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের স্থিতিশীলতা ও জনগণের আস্থা ধরে রাখতে একটি দক্ষ, পেশাদার ও দায়িত্বশীল পুলিশ বাহিনী অপরিহার্য।

তারেক রহমান আরও বলেন, পুলিশ সপ্তাহ শুধু আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং এটি জনগণের বিশ্বস্ত বাহিনী হিসেবে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। তিনি বাংলাদেশ পুলিশের বর্তমান ও সাবেক সদস্যদের পাশাপাশি অবসরপ্রাপ্ত সদস্যদেরও আন্তরিক শুভেচ্ছা জানান।

তিনি বলেন, বর্তমান সরকার একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, মানবিক ও স্বনির্ভর রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে। তবে ঘরে-বাইরে মানুষের মধ্যে নিরাপত্তা ও স্বস্তি না থাকলে সেই লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে। এ কারণে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

বাংলাদেশ পুলিশের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি সংকট ও প্রয়োজনের মুহূর্তে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ভূমিকা প্রমাণ করেছে, উপযুক্ত পরিবেশ পেলে তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম।

তিনি আরও বলেন, শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশ পুলিশ সাফল্যের স্বাক্ষর রেখেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের গৌরবোজ্জ্বল অবদান বিশ্বে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছে। তবে বর্তমান বৈশ্বিক বাস্তবতায় পুলিশের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং জাতীয় অগ্রগতির সঙ্গে পুলিশের উন্নয়ন ওতপ্রোতভাবে জড়িত। এজন্য সরকার পুলিশের উন্নয়নকে জননিরাপত্তার অপরিহার্য অংশ হিসেবে বিবেচনা করছে।

তিনি মব সহিংসতা, কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে আরও কার্যকর ভূমিকা পালনের জন্য পুলিশের প্রতি আহ্বান জানান।

বার্তার শেষাংশে প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বাংলাদেশ পুলিশের সার্বিক সাফল্য, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ