• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জুলাই স্মৃতি জাদুঘর শিগগিরই খুলে দেওয়া হবে’—সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী পাহাড়ি দুর্যোগে উদ্ধার-ত্রাণে নিরলস সেনাবাহিনী, নিরাপদে সরানো হলো শতাধিক পরিবার ও পর্যটক রাজনীতি ক্ষমতার নয়, জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম’—বরিশালে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বন্যাদুর্গতদের পাশে থাকতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশ অটোরিকশা ভাড়া নিয়ে বিরোধ: কেরানীগঞ্জে যুবককে মারধরের অভিযোগ, আহতের অবস্থা গুরুতর সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, মুষলধারে বৃষ্টি; ঘাটে ফিরছে মাছধরা ট্রলার কুয়াকাটার সাগরে জেলের জালে ‘কালো সোনা’, ৮ কেজির পোয়া মাছ বিক্রি ৫০ হাজার টাকায় লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দামে বড় স্বস্তি: ১২ কেজি সিলিন্ডার ৩৫৭ টাকা কমালো বিইআরসি

চকরিয়ায় সেনা কর্মকর্তা হত্যা মামলায় রায়: ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

রিপোর্টার: / ৫০ পঠিত
আপডেট: বুধবার, ২০ মে, ২০২৬

চকরিয়ায় সেনা কর্মকর্তা হত্যা মামলায় রায়: ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানের সময় সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন-কে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড, চারজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ১৮ আসামির মধ্যে ১২ জন আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, হত্যা ও অস্ত্র আইনে দায়ের করা পৃথক দুটি মামলার বিচার শেষে এ রায় দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী খুরশেদ আলম চৌধুরী বলেন, ৫২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, সাক্ষ্য-প্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনা শেষে আদালত এ রায় দিয়েছেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় একটি সন্দেহভাজন বাড়িতে ডাকাত দলের অবস্থানের খবর পায় যৌথ বাহিনী। পরে সেনাবাহিনীর একটি দল সেখানে অভিযান চালায়।

অভিযানের একপর্যায়ে ডাকাত দলের সদস্যদের ধাওয়া করলে তরুণ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের ওপর হামলা চালানো হয়। উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত হলে তাকে প্রথমে চকরিয়া খ্রিস্টান হাসপাতালে এবং পরে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পরদিন চকরিয়া থানায় হত্যা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়। তদন্ত শেষে ২০২৫ সালের ১৯ জানুয়ারি মোট ১৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা।

নিহত লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন পাবনা ক্যাডেট কলেজ-এর সাবেক শিক্ষার্থী ছিলেন। তিনি ২০২২ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সের মাধ্যমে আর্মি সার্ভিস কোরে কমিশন লাভ করেন। তার বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার করের বেতকা গ্রামে।

রায় ঘোষণার পর আদালতপাড়ায় আইনজীবীদের মধ্যে সন্তোষের প্রতিক্রিয়া দেখা যায়। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, আলোচিত এ হত্যাকাণ্ডে আদালতের এ রায় বিচারপ্রার্থীদের মধ্যে আস্থা আরও বাড়াবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ