• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জন গ্রেফতার

রিপোর্টার: / ৭০ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জন গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে Dhaka Metropolitan Police।

সোমবার দিনব্যাপী যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারদের মধ্যে পুরাতন মামলায় ৩ জন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩ জন এবং মোবাইল কোর্টে ৭ জন রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. মাহাবুব পাপ্পু (৩৬), মোছা. তুলি বেগম (২৮), মো. হেলাল (২৪), সিফাত (১৯), মো. ইমন হোসেন (১৯), মো. সুজন (৪২), মো. আলী হোসেন (৩২), মো. আসাদুল (২৪), মো. নজরুল ইসলাম (২৪), মো. ফজলে রাব্বী (৩০), মো. হারুন অর রশিদ (৭৪), মোসা. মোর্সেদা খানম ও মো. সাখাওয়াত হোসেন।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ