• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

রাত ১০টা নয়, সন্ধ্যা ৭টার মধ্যেই বন্ধ করতে হবে মার্কেট-দোকান

রিপোর্টার: / ৪৪ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২ জুন, ২০২৬

 

রাত ১০টা নয়, সন্ধ্যা ৭টার মধ্যেই বন্ধ করতে হবে মার্কেট-দোকান

নিজস্ব প্রতিবেদক:

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সময়সীমা সাময়িকভাবে বাড়ানো হলেও সেই বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় আগের সিদ্ধান্ত পুনর্বহাল করা হয়েছে।

সম্প্রতি বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ঈদ উপলক্ষে দেয়া বিশেষ সুবিধা ১ জুন থেকে আর কার্যকর থাকবে না। ফলে রাত ১০টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার পরিবর্তে এখন থেকে সব শপিংমল, মার্কেট ও দোকানকে সন্ধ্যা ৭টার মধ্যে কার্যক্রম শেষ করতে হবে।

এছাড়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জাও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখতে হবে। একই নিয়ম দেশের বিভিন্ন স্থানে আয়োজিত মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষকে নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।

এর আগে গত ১২ মে জারি করা এক বিজ্ঞপ্তিতে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে মার্কেট, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেয়া হয়েছিল। তবে তখনও অতিরিক্ত আলোকসজ্জা ও অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা বহাল ছিল।

সংশ্লিষ্টরা মনে করছেন, ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা এবং জ্বালানি সাশ্রয়ের প্রয়োজনীয়তা বিবেচনায় সরকার পুনরায় আগের সময়সূচি কার্যকর করেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ