• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ান’— চসিকের বিদেশ সফর প্রস্তাবে প্রধানমন্ত্রীর মন্তব্য

রিপোর্টার: / ৫৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২ জুন, ২০২৬

 

‘মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ান’— চসিকের বিদেশ সফর প্রস্তাবে প্রধানমন্ত্রীর মন্তব্য

নিজস্ব প্রতিবেদক:

মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হলে তা নিয়ে ব্যতিক্রমী মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন এবং সিটি কর্পোরেশনের আরও পাঁচ কর্মকর্তার ফ্লোরিডা সফরের প্রস্তাবের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, মশক নিধন শেখার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নেই।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রস্তাবটি পর্যালোচনা করে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, “মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশের মধ্যেই সন্ধ্যার পর যেকোনো ডোবার পাশে দুই থেকে তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।”

প্রধানমন্ত্রীর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে সরকারি ব্যয় সাশ্রয় এবং মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার বার্তা হিসেবে দেখছেন।

উল্লেখ্য, মশক নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মশক নিধনের আধুনিক ও উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য একটি সফর প্রস্তাব পাঠানো হয়েছিল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ