• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

ঢাকা শহরকে রক্ষায় নতুন আন্দোলনের ডাক দিলেন মির্জা ফখরুল

রিপোর্টার: / ৮৩ পঠিত
আপডেট: শনিবার, ৬ জুন, ২০২৬

 

ঢাকা শহরকে রক্ষায় নতুন আন্দোলনের ডাক দিলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজধানী ঢাকা দিন দিন বাসযোগ্যতা হারাচ্ছে। বায়ুদূষণ, যানজট, পরিবেশ বিপর্যয় এবং নাগরিক সেবার অবনতির কারণে নগরবাসীর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এ অবস্থা থেকে উত্তরণে ঢাকা শহরকে রক্ষার জন্য নতুন একটি নাগরিক আন্দোলনের প্রয়োজন রয়েছে।

শনিবার দুপুরে রাজধানীর পল্টনে ফাস হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “ঢাকা মহানগরকে এখন আর বাসযোগ্য মনে হয় না। ঘর থেকে বেরিয়ে স্বাভাবিকভাবে নিশ্বাস নেওয়ার সুযোগ নেই। বিভিন্ন সেবাপ্রতিষ্ঠানও নানা সংকটে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এই অবস্থা থেকে বের হতে না পারলে ভবিষ্যতে ঢাকায় বসবাস করা আরও কঠিন হয়ে পড়বে।”

তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের নেতৃত্বে একটি নতুন আন্দোলন শুরু হতে যাচ্ছে, যার লক্ষ্য হবে রাজধানীকে বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরীতে পরিণত করা।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, “এটি শুধু একটি কর্মসূচি নয়, বরং নগরবাসীর জন্য মুক্ত বাতাস, সুস্থ পরিবেশ এবং উন্নত নাগরিক জীবনের অধিকার নিশ্চিত করার আন্দোলন। আমি বিশ্বাস করি, এই উদ্যোগ নগরবাসীকে সচেতন ও সম্পৃক্ত করবে।”

দেশপ্রেম ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।

ঢাকার নদীগুলোর দূষণ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, একসময় বুড়িগঙ্গা নদী ছিল রাজধানীর প্রাণ। ছাত্রজীবনে সেখানে নৌকাভ্রমণের স্মৃতি রয়েছে। কিন্তু বর্তমানে নদীটির কাছে যাওয়াও কঠিন হয়ে পড়েছে। একই অবস্থা তুরাগসহ অন্যান্য নদীরও।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ