• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মানবাধিকার সংস্কারে প্রতিশ্রুতি ভঙ্গ, নতুন আইনে শঙ্কা এইচআরডব্লিউর মধ্যপ্রাচ্যে সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থার ডাক দিলেন কাতারের আমির বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস ৪ শতাংশে নামিয়ে আনল এডিবি পুজোর মরশুমে বিমান ভাড়া নাগালে রাখতে উদ্যোগ কেন্দ্রের তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সানিসাইড রেলইয়ার্ডের উন্নয়নে ট্রাম্প-মামদানির নতুন সমঝোতা উপনিবেশবাদী শাসন ও বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর: এক ঐতিহাসিক বিশ্লেষণ এআইয়ের ভুল তথ্যে ইরানের স্কুলে মার্কিন হামলা অপ্রতিম অকাল প্রয়াণ: আসামিদের পক্ষ নেবেন না কুমিল্লা আইনজীবী ইস্তানবুল বিমানবন্দরে নতুন রানওয়ে চালু হচ্ছে বৃহস্পতিবার

হাঁস রাখালকে পিটিয়ে আহত করার অভিযোগ লালমোহনে।

রিপোর্টার: / ৩৫০ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১

লালমোহন প্রতিনিধিঃ লালমোহনে জামাল নামে এক হাঁস রাখালকে বেদম পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বদরপুর সেনের হাওলা গ্রামে ৩নং ওয়ার্ডে ৬ জানুয়ারি বিকাল ৩টায় এ ঘটনা ঘটে। জানা গেছে, সেনের হাওলা গ্রামের শিউলি বাড়ির মেসির শিউলির পুত্র জামাল দীর্ঘদিন ধরে তেঁতুলিয়ার নদীর বুকে জেগে ওঠা বিভিন্ন চরে হাঁস ও মহিষ চরিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। তাকে একই এলাকার বারেক গনির ছেলে খোকন ও রিপন বিভিন্নভাবে হুমকি ধামকি ভয়ভীতি দেখিয়ে হয়রানি করতে থাকে এবং চরে তাকে হাঁস ও মহিষ পালনে বাধাগ্রস্ত করে। এক পর্যায়ে ঘটনার দিন ৬ জানুয়ারি বিকাল ৩টায় জামাল চরে হাঁস চরাতে গেলে খোকন ও রিপন তাকে এলোপাতাড়ি মারপিট করে এবং তার হাঁসের পাল পিটিয়ে নদীতে নামিয়ে দেয়। জামালের মাথায় রক্তাক্ত জখম হয়। আহত জামালকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়। এর আগেও অভিযুক্তরা চর থেকে জামালের মহিষ নিয়ে যায়। পরে লালমোহন থানা প্রশাসনের সহযোগিতায় জামাল মহিষ উদ্ধার করে। আহত রাখাল জামাল ন্যায় বিচার দাবী করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ