• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

ইমিগ্রেশন ছাড়াই দিল্লি থেকে লাপাত্তা ৩ বিদেশি

রিপোর্টার: / ২ পঠিত
আপডেট: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন না করেই মিউনিখগামী ফ্লাইটে উঠে পড়েন তিন ইতালীয় নাগরিক। এ ঘটনায় এয়ার ইন্ডিয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়।

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন না করেই মিউনিখগামী আন্তর্জাতিক ফ্লাইটে বিদেশিদের দেশত্যাগের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। গত ৪ সেপ্টেম্বর ভোরে ঘটে যাওয়া এ ঘটনায় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার যাত্রী ব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের ত্রুটি সামনে এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় এয়ার ইন্ডিয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এবং সাত দিনের মধ্যে এর জবাব তলব করেছে।

ঘটনার সূত্রপাত গত ৪ সেপ্টেম্বর রাত ১২টা ৫০ মিনিটে, যখন তিন ইতালীয় নাগরিক অমৃতসর থেকে এয়ার ইন্ডিয়ার এআই-১১১৫ ফ্লাইটে দিল্লি পৌঁছান। নিয়ম অনুযায়ী তাদের আন্তর্জাতিক যাত্রী হিসেবে চিহ্নিত করে ইমিগ্রেশন পয়েন্টে যাওয়ার কথা ছিল। কিন্তু তারা গেট ৩৯ থেকে সরাসরি আন্তর্জাতিক-টু-ইন্টারন্যাশনাল ট্রান্সফার এলাকায় চলে যান। এরপর কোনো ধরনের ইমিগ্রেশন চেকপয়েন্ট পার না হয়েই রাত ১টা ৪৫ মিনিটে লুফথানসার এলএইচ-৭৬৩ ফ্লাইটে তারা মিউনিখের উদ্দেশে যাত্রা করেন। এই গুরুতর ত্রুটি তাৎক্ষণিকভাবে ধরা পড়েনি, বরং পরবর্তী সময়ে ম্যানুয়াল রিকনসিলিয়েশনের সময় বিষয়টি কর্মকর্তাদের নজরে আসে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ওই যাত্রীদের অমৃতসর থেকেই ডমেস্টিক (‘ডি’) বোর্ডিং পাসের পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটের বোর্ডিং পাস ইস্যু করা হয়েছিল, যা এয়ার ইন্ডিয়ার প্রচলিত নিয়ম বহির্ভূত। মন্ত্রণালয়ের অভিযোগ, এয়ার ইন্ডিয়ার অপারেশনস পদ্ধতির অন্তত পাঁচটি বড় বিধি লঙ্ঘিত হয়েছে। এর মধ্যে রয়েছে যাত্রীদের সঠিক শ্রেণি অনুসরণ না করা, ডমেস্টিক ও আন্তর্জাতিক যাত্রীদের আলাদা করতে ব্যর্থ হওয়া এবং ভুল শ্রেণির যাত্রীকে ট্রান্সফার জোনে প্রবেশের সুযোগ দেওয়া।

বিমানবন্দরে দায়িত্বে থাকা নজরদারি দল এবং নোডাল কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে মন্ত্রণালয়। তিন যাত্রী কেন ইমিগ্রেশন ছাড়াই দেশ ছাড়লেন এবং এয়ার ইন্ডিয়া ও এসএটিএস কর্মীদের এক্ষেত্রে গাফিলতি ছিল কি না, তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। সন্তোষজনক জবাব পাওয়া না গেলে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও নিয়ন্ত্রক পদক্ষেপ নেওয়া হতে পারে। বর্তমানে যাত্রীদের তালিকা, বোর্ডিং পাস ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠানো তথ্যের যথার্থতা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ