• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

ফেনীতে দেশের প্রথম রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার: / ২ পঠিত
আপডেট: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সরকারি ভবনের অব্যবহৃত ছাদকে কাজে লাগিয়ে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের লক্ষ্যে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় দেশের প্রথম এই সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৫টা ৫০ মিনিটে ফুলগাজীর জেলা পরিষদ ডাকবাংলো থেকে জাতীয় গ্রিডে সরাসরি বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। এই প্রকল্পে মোট ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট বা শূন্য দশমিক ৯৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হয়েছে। তবে প্রকল্পের মোট ব্যয়ের সুনির্দিষ্ট হিসাব পাওয়া যায়নি।

প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট সরকারি ভবনে নেট মিটারিং পদ্ধতি অনুসরণ করা হবে। এর ফলে উৎপাদিত বিদ্যুৎ প্রথমে ভবনগুলোর নিজস্ব চাহিদা মেটাবে এবং উদ্বৃত্ত অংশটুকু জাতীয় গ্রিডে যুক্ত হবে। ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য অনুযায়ী, ফুলগাজীতে উপজেলা পরিষদ ভবন, জেলা পরিষদ ডাকবাংলো ও ছয়টি ইউনিয়ন পরিষদ ভবনসহ আটটি স্থাপনায় ২৪৯ কিলোওয়াট সক্ষমতার সোলার প্যানেল বসানো হয়েছে। এর মধ্যে প্রতিটি ইউনিয়ন পরিষদে প্রায় ২৫ কিলোওয়াট এবং উপজেলা পরিষদ ভবনে ১০৩ কিলোওয়াট ক্ষমতার সিস্টেম স্থাপন করা হয়েছে।

এছাড়া ছাগলনাইয়া উপজেলায় ১২টি সরকারি স্থাপনায় ৪১৫ কিলোওয়াট এবং পরশুরামে ছয়টি স্থাপনায় ২৯৮ দশমিক ৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি করা হয়েছে। ছাগলনাইয়ার তালিকায় রয়েছে উপজেলা পরিষদ, পৌরসভা, ডাকবাংলো ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ ভবন। পরশুরামের তালিকায় অডিটোরিয়াম ও তিনটি ইউনিয়ন পরিষদ ভবন অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) বাস্তবায়িত এই প্রকল্পে আনুমানিক ৫ থেকে সাড়ে ৫ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. নুরুল হোসাইন। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে (আরইবি)।

উদ্বোধনী আয়োজনে পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, সংসদ সদস্য রফিকুল আলম মজনু ও রেহানা আক্তার রানুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়া ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং বিকেলে পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতদের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ