• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রিফাইন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে: মিয়া গোলাম পরওয়ার ভারত-চীন সম্পর্ক ও ব্রিকস নিয়ে বড় বার্তা: মোদি-শি বৈঠক ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি এরদোগানের: তুরস্ককে ঘিরে কোনো চক্রান্ত বরদাস্ত করা হবে না মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের শাহজালাল বিমানবন্দরে ৭৪ ভরি সোনা উদ্ধার, আটক ৩ পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন: কর ও শ্রম আদালতে আইনি লড়াই দিল্লিতে ব্রিকস সম্মেলন: এক ফ্রেমে হাস্যোজ্জ্বল মোদি, শি ও পুতিন গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার এআই নজরদারি ও ১০ লেনে উন্নীতকরণে বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ঋতুস্রাব হচ্ছে না, তবে কি আপনি অন্তঃসত্ত্বা

রিপোর্টার: / ৪৭০ পঠিত
আপডেট: শুক্রবার, ১৮ জুন, ২০২১

সময় মতো ঋতুস্রাব শুরু হয়নি বলে এ মাসে অপেক্ষা করতে হচ্ছে? এ নিয়ে অনেকেই দুশ্চিন্তায় ভুগে থাকেন। কেননা, অনেকেরই চিন্তা-ভাবনা ঋতুস্রাব বন্ধ হয়েছে বিধায় সে অন্তঃসত্ত্বা। কিন্তু আসলেই কি তাই? এর পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে। তাই প্রথমেই উল্টা-পাল্টা না ভেবে সেই সকল দিক নিয়েও ভেবে দেখতে পারেন। ঋতুস্রাব শুরু না হওয়ায় প্রেগনেন্সি পরীক্ষার প্রস্তুতি নেয়ার আগে অন্য কারণগুলো নিয়ে একটু ভেবে দেখতে পারেন।

মানসিক চাপ : অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় মানসিক চাপের বিষয়। সময় মতো ঋতুস্রাব অনেক মেয়েরই শুরু হয় না। কাজের চাপ বা অন্যান্য মানসিক চাপের জন্য যদি মন অস্থির থাকে তাহলে এর প্রভাব শরীরের উপরেও পড়ে থাকে।

পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম : হরমোনের ওঠানামার সমস্যার জন্যও অনেকের ঋতুস্রাব সময় মতো হয় না। মুখে লোম গজানো এবং হঠাৎ করেই ওজন বেড়ে যাওয়া এই অসুখের খুব পরিচিত উপসর্গ। যার প্রভাবে অনেক সময়ই ঋতুস্রাবের উপর পড়ে।

থাইরয়েড : এই সমস্যা থাকলে শরীরে বিভিন্ন অসুবিধা দেখা দিতে পারে। তার মধ্যে সঠিক সময়ে ঋতুস্রাব না হওয়া অন্যতম একটি সমস্যা। থাইরয়েড গ্ল্যান্ড থেকে হরমোনের ওঠা-নামার কারণে হাইপারথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম হওয়ার সম্ভাবনা থাকে। আর এটি মেয়ে বা মহিলাদের মধ্যে অনেক সময়ই দেখা যায়। সূত্র : আনন্দবাজার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ