• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি কার্যালয়ের কাছে পরপর বিস্ফোরণ, গাংনীতে আতঙ্ক সংঘাত নয়, সমঝোতার রাজনীতিতে দেশ এগিয়ে নিতে হবে ঢাকার চারপাশের নদী রক্ষায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গা সংকট ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথা জানালেন শামা ওবায়েদ জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে যাবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথ-সংসদে আন্দোলনের ঘোষণা শফিকুর রহমানের কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন

নতুন গুঞ্জন: মা হতে চলেছেন পপি! দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৪৯৯ পঠিত
আপডেট: শুক্রবার, ২৫ জুন, ২০২১

  বিনোদন ডেস্ক     চলতি বছরের শুরু থেকে ধরা-ছোঁয়ার বাইরে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সাদিকা পারভীন পপি। সোশ্যাল মিডিয়া বা মুঠোফোনেও তার সাড়া মিলছে না। হঠাৎ অন্তরালে চলে যাওয়ায় চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন ছিল- পপি বিয়ে করে ঘর-সংসার করছেন। যদিও এ ঘটনার সত্যতা মেলেনি। তবে খোঁজ নিয়ে জানা যায়, এই অভিনেত্রী বাবা-মায়ের সঙ্গেও থাকেন না। এই গুঞ্জনের রেশ কাটতে না-কাটতেই নতুন গুঞ্জন- পপি মা হতে চলেছেন। মালয়েশিয়ায় প্রবাসী বরকে নিয়ে বারিধারায় ফ্ল্যাটে বসবাস করছেন এই অভিনেত্রী। অন্তঃসত্ত্বা হওয়ার কারণে আড়ালে রয়েছেন। এদিকে ‘পপি উধাও’ এ-সংক্রান্ত সংবাদ একাধিকবার দেশের সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে। কিন্তু এ নিয়ে কখনওই মুখ খোলেননি এই নায়িকা।  সর্বশেষ গত বছর ডিসেম্বরের ২৩ তারিখ ফেইসবুকে পোস্ট করেন পপি। এরপর থেকেই পপিকে মিডিয়ায় পাওয়া যায়নি। এদিকে পপির কারণে বিপাকে পড়েছেন ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমার নির্মাতা ও প্রযোজক। সিনেমার শুটিং অর্ধেক করার পর থেকেই তিনি আর কারো সঙ্গে যোগাযোগ রাখেননি। ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন পপি। কিন্তু তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘কুলি’। মনতাজুর রহমান আকবর পরিচালিত এ সিনেমা ৭ কোটি টাকা ব্যবসা করে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এই নায়িকাকে। পপি অভিনীত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। সাদেক সিদ্দিকী পরিচালিত এ সিনেমায় আমিন খান-পপি জুটি বেঁধে অভিনয় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ