• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, সফরে সঙ্গী ৩৫ সদস্য বাংলাদেশে ১৫ বছর পূর্তি উদযাপনে তুর্কিশ এয়ারলাইন্সের হাফ ম্যারাথন ডিসেম্বরেই জাতীয় সংসদে সংবিধান সংশোধনীর চূড়ান্ত প্রতিবেদন নতুন তথ্য: লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার ন্যাম ভবনে সংসদ সদস্যের স্ত্রীর রহস্যজনক মৃত্যু কাতারে চাকরির নতুন বিজ্ঞপ্তি ও সতর্কতা: ২০ সেপ্টেম্বর ২০২৬ সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের: মক্কা চুক্তি সক্রিয় এমিরেটস ও ফ্লাইদুবাইয়ে যাত্রীদের জন্য দ্বিগুণ মাইল জয়ের সুযোগ জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ ৩৪ লাখ শিশুকে হামের টিকা দিতে বিশেষ ক্যাম্পেইন শুরু

বরিশাল পুলিশ সুপারের রোগ মুক্তির জন্য তালতলীতে দোয়া মিলাদ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪২৫ পঠিত
আপডেট: শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

বিশেষ প্রতিনিধি।।বরিশাল জেলা পুলিশ সুপার মো.মারুফ হোসেনের রোগ মুক্তির জন্য বরগুনার তালতলীতে দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়ছে।

৬ আগস্ট শুক্রবার বাদ জুমা উপজেলার বিভিন্ন মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধরান সম্পাদক রাহাত মিনহাজের তত্ত্বাবধানে মসজিদে উপস্থিত মুসল্লিদের নিয়ে এই বিশেষ দোয়া পরিচালনা করা হয়।সম্প্রতি সময়ে বরিশাল জেলা পুলিশ সুপার মারুফ হোসেনের করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন।

উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধরান সম্পাদক রাহাত মিনহাজ বলেন,বর্তমান বরিশাল জেলা পুলিশ সুপার মারুফ হোসেন এর আগে বরগুনা জেলায় কর্মরত ছিলেন তখন করোনায় সর্ব সাধারণ মানুষ কে সচেতনতা মুলক কর্মকাণ্ডের পাশাপাশি অসহায় মানুষের সাহায্যে খাদ্য সামগ্রী বিতরণ করে এজেলায় বেশ সুনাম অর্জন করেছেন।এছাড়া করোনায় আক্রান্ত সকলের খোঁজ খবরের পাশাপাশি তাদের পরিবারের সর্ব প্রকার সহযোগিতা করেছেন। এবং বরিশালেও এ অব্যাহত রয়েছে। তার মেয়ের করোনা আক্রান্তদের খবরের বিষয়টি জানার পরই জেলা ও উপজেলার সর্বস্তরের মানুষ তার জন্য দোয়া ও শুভ কামনা করেন।পুলিশ সদস্যের মাঝে জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সততা ও নিষ্ঠার প্রতিক হিসেবে সুনাম অর্জন করেছে।।

উল্লেখ্য গত ২ আগস্ট পুলিশ সুপার মারুফ হোসেন অসুস্থবোধ করলে সরকারি বাসভবনে সম্পূর্ণ আইসোলেশনে চলে যান। মঙ্গলবার কোভিড-১৯ পরীক্ষার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের সদস্যরা তার নমুনা সংগ্রহ করে নিয়ে যান। বুধবার পাওয়া রিপোর্টে তিনি করোনা পজিটিভ বলে নিশ্চিত হওয়া যায়।

বর্তমানে পুলিশ সুপার মারুফ হোসেন সরকারি বাসভবনে আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করছেন এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তির সহায়তায় জেলা পুলিশের কর্মকাণ্ড পরিচালনা করছেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ