• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

পরিবার নিয়ে ববির চিন্তা/দৈনিক ক্রাইম বাংল।

রিপোর্টার: / ৪৪৮ পঠিত
আপডেট: শনিবার, ৭ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক ঢালিউডের দর্শকপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি। সর্বশেষ সৈকত নাসিরের পরিচালনায় ‘আকবর’ সিনেমার শুটিং করেছিলেন। এরপর করোনা মহামারীর জন্য দীর্ঘ বিরতি। যখনই শুটিং শুরু করার পরিকল্পনা করছেন তখনই করোনার প্রকোপ বেড়ে যাচ্ছে। আর এখন তো লকডাউনের কারণে নিজেকে একেবারে ঘরবন্দি করে রেখেছেন। কেমন আছেন? ববি বলেন, আছি মোটামোটি। এই সময়ে ভালো থাকা কঠিন। বিশেষ করে কাছের কিছু মানুষ আক্রান্ত হয়ে মারা যাওয়াতে আমার আম্মার মধ্যে ভীষণ ভয় চলে আসে। আর আমারও করোনা হয়েছিল। যেহেতু আমি দেশে একা। দূরে থাকায় আরও বেশি ভয় পাচ্ছে আমার পরিবার। শুধু আম্মার না, আমার মধ্যেও ভয় কাজ করছে। আর এখন পরিস্থিতি ভয়ানক। প্রতিদিন করোনা আক্রান্ত ও মৃত্যুুর সংখ্যা বাড়ছে। আমি জানি করোনা আক্রান্ত মানুষের সার্ভাইভ করা কেমন কষ্ট। অনেক কষ্ট হয়েছিল আমার। এখন হাতে কোন কোন সিনেমা আছে? ববি বলেন, যে সিনেমাগুলো হাতে আছে সেগুলো সবই বড় বাজেটের। ‘ভাগীরথী’, ‘রণযোদ্ধা’, ‘নায়িকা’ ছবিগুলোতে কাজ করবো। এখন তো ওটিটিও জনপ্রিয়। এ মাধ্যমে কাজের পরিকল্পনা আছে কী? এ নায়িকা বলেন, হ্যাঁ। সিনেমা ছাড়াও শর্টফিল্ম, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজে কাজের পরিকল্পনা আছে। কিছু প্রজেক্ট চূড়ান্ত। এখন শুটিংয়ের অপেক্ষায় আছি। তবে তার জন্য পরিস্থিতিটা একটু স্বাভাবিক হওয়া দরকার। দীর্ঘদিন কাজ থেকে বাইরে আছেন। শুটিং মিস করেন? ববি বলেন, অনেক বেশি করি। তবে সময় নিচ্ছি। রিস্ক নিতে চাই না। এখন করোনার যা অবস্থা তাতে সময় কোনো বিষয় না। পুরো পৃথিবীতেই একটা পরিবর্তন এসেছে। এটা মেনে নিতেই হবে। হলে সিনেমা মুক্তি নিয়ে নানা শঙ্কা। এ ব্যাপারে কী বলবেন? উত্তরে নায়িকা বলেন, পরিস্থিতি ভালো হলে মানুষ আবারও হলে যাবে, আমি আশাবাদী। প্রসঙ্গত, ববি অভিনীত ‘বৃদ্ধাশ্রম’ শিরোনামের একটি ছবিও মুক্তির অপেক্ষায় আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ