• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রত্যাহার হলেন শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম নভেম্বরের তৃতীয় সপ্তাহে ভারত সফরের সম্ভাবনা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাতারে মুরগি ও কৃষিপণ্যে নতুন আমদানি শুল্ক ঘোষণা নিয়োগপত্র পাননি আড়াই হাজার প্রাথমিক শিক্ষক: ক্ষুব্ধ প্রার্থীরা ইরানের ফ্লাইট বিধিনিষেধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাগদাদের আলোচনা সামুদ্রিক খাতের আধুনিকায়নে গুরুত্বারোপ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়া নিয়ে সরকারের অস্তিত্বে নাহিদের প্রশ্ন সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর নির্যাতিত মুসলিম সমাজের পাশে থাকার ঘোষণা: এরদোয়ান সূচকের উত্থানেও ডিএসইতে কমলো বাজার মূলধন

মারা গেলো কলাপাড়ার সেই ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম/দৈনিক ক্রাইম বাংল।

রিপোর্টার: / ৪০৪ পঠিত
আপডেট: রবিবার, ৮ আগস্ট, ২০২১

বিশেষ প্রতিনিধি  পটুয়াখালীর কলাপাড়ায় দলীয় কোন্দল ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের সশস্ত্র কর্মীদের হামলায় ডান হাতের কব্জি হারানো মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম মারা গেছে। শনিবার সকাল ১০ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ২৮ জুলাই রাতে কলাপাড়ার তেগাছিয়া বাজার সংলগ্ন আজিমুদ্দিন গ্রামে মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম ও তার ভাই সাইফুল ইসলামের রায়হানের নেতৃত্বে একদল সশস্ত্র যুবক তার উপর হামলা করে কুপিয়ে জখম করে ডান হাতের কব্জি কেটে ফেলে। এ ঘটনায় মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তরকিুল ইসলামকে গত ২৯ জুলাই ছাত্রলীগ থেকে বহিস্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কিন্তু ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও তাকে গ্রেফতার করতে পারে নি পুলিশ।

কলাপাড়া থানার ওসি(তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আসাদুর রহমান জানান, শনিবার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রাকিবুলের মৃত্যু হয়েছে এ বিষয়টি তারা জেনেছেন। কিন্তু এখনও তার ডেথ সার্টিফিকেট হাতে পাননি। তিনি জানান, রাকিবুলের উপর হামলার ঘটনায় গত ২৯ জুলাই তার মা রাহিমা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ হামলায় ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ ইতোমধ্যে রুবেল সিকদারকে গত ৩১ জুলাই গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া মামলার এজাহারভুক্ত আসামি নয়ন বয়াতী, খলিল ও নোমানকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার প্রধান আসামি তরিকুল ইসলাম ও তার ভাই সাইফুল ইসলাম রায়হানসহ অপর অসামী লাবিব, নবী হোসেন, কামাল, জুলহাস, খলিল হাওলাদার, মাসুম হাওলাদার, জাকারিয়া জমাদ্দার, জাকারিয়া ইসলাম নিলয়, শান্ত রাঢ়ী, মিঠুন মাদবর ও নজরুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা চলছে।

রাকিবুলের মা মামলায় উল্লেখ করেছেন, কলাপাড়ার খানাবাদ ডিগ্রি কলেজের ছাত্র রায়হানের সাথে দীর্ঘদিন ধরে তরিকুল ইসলাম ও তার ভাই রায়হানের সাথে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে তার উপর সশস্ত্র হামলা চালানো হয়।

রাকিবুলের চাচাতো ভাই আলতাফ মাদবর জানান, গত ২৮ জুলাই হামলার পর প্রথমে তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয। হামলায় তার মাথা,পিঠ কুপিয়ে জখম করে ডান হাতের কব্জি কেটে ফেলা হয়। ওই রাতেই তাকে আশংকাজনক অবস্থায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু তার অবস্থার অবনতি ঘটলে পরদিন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আজ(শনিবার) ভোরে তার অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিউতে নেয়া হলে সেখানেই সে মারা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ