• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রিফাইন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে: মিয়া গোলাম পরওয়ার ভারত-চীন সম্পর্ক ও ব্রিকস নিয়ে বড় বার্তা: মোদি-শি বৈঠক ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি এরদোগানের: তুরস্ককে ঘিরে কোনো চক্রান্ত বরদাস্ত করা হবে না মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের শাহজালাল বিমানবন্দরে ৭৪ ভরি সোনা উদ্ধার, আটক ৩ পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন: কর ও শ্রম আদালতে আইনি লড়াই দিল্লিতে ব্রিকস সম্মেলন: এক ফ্রেমে হাস্যোজ্জ্বল মোদি, শি ও পুতিন গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার এআই নজরদারি ও ১০ লেনে উন্নীতকরণে বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ঠাকুরগাঁওয়ে এমপি রমেশ সেনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা/ দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৪৯ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন এমপি’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়ন আ’লীগের উদ্যোগে কার্ত্তিকতলা আওয়ামীলীগ অফিসে এই দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

শুখানপুকুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার ঘোষের সভাপতিতে অনুষ্ঠিত্ব দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন সহ স্থানীয় আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মিলাদ ও দোয়া পড়ান ক্বারী মোঃ আব্দুল মালেক ও বিশেষ প্রার্থনায় পবিত্র গীতা পাঠ করেন নিতাই চক্রবর্তী।
দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে এমপির রোগ মুক্তি সহ দেশ ও জণগণের কল্যাণ কামনা করা হয়।

প্রসঙ্গত, বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন এমপি অসুস্থতার কারণে ভারতের চেন্নাই এর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। জেলার বিভিন্ন জায়গায় তার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করছেন স্থানীয় আওয়ামীলীগ নেতারা। তারই ধারাবাহিকতায় আজ শুখানপুকুরী ইউনিয়নে দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ