• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার আমিনবাজারের বদলে যাওয়া চেহারা দেখে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, দেশজুড়ে সবুজায়নের আহ্বান জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজশাহী আরএমপি পুলিশের অভিযানে ছিনতাই হওয়া মোবাইলসহ ব্যাগ উদ্ধার ১ আটক/দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৮৩৫ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

 

মোঃ মোজাম্মেল হোসেন বাবু
রাজশাহীঃরাজশাহী মহানগরীতে ছিনতাই হওয়া মোবাইল, ভ্যানিটি ব্যাগ ও টাকা এক ঘন্টার মধ্যে উদ্ধার করেন আরএমপি রাজপাড়া থানার পুলিশ।

আজ সোমবার (২৫ অক্টোবর) জনৈক জাকিয়া শারমিন (২৭) দুপুর অনুমানিক ০১.৫০ ঘটিকা হইতে ০২.০০ ঘটিকার মধ্যে রাজশাহী জেলখানার পূর্ব পার্শ্বে রাস্তা দিয়ে হেঁটে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে রাজপাড়া থানাধীন মাদ্রাসা মাঠের পশ্চিম দিকে পৌছাইলে রাস্তায় দাড়িয়ে থাকা অপরিচিত একটি ছেলে হাতে একটি চাকুসহ আমার উক্ত মেয়ের পথরোধ করে এবং চাকু উচিয়ে আমার মেয়ের কাছে থাকা ভ্যানিটি ব্যাগ যাহার মধ্যে একটি Symphony i10 মোবাইল ফোন ও নগদ ২০০/৩০০ টাকা ছিনাইয়া লইয়া মাদ্রাসা মাঠের প্রাচীর টপকিয়ে মাঠের ভিতর দিয়ে পালাইয়া যায়।

উপরোক্ত বিষয়টি রাজপাড়া থানা পুলিশ সংবাদ পাইয়া উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) দিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ জনাব মোঃ মাজহারুল ইসলাম রাজপাড়া থানা নেতৃত্বে এসআই/মোঃ আবু হায়দার সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ছিনতাই হওয়ার ০১ (এক ঘন্টার মধ্যে ছিনতাইকারী মোঃ আলী হাসান নোবেল (২০), পিতা-মোঃ বেলাল হোসেন, মাতা-মোসাঃ আক্তারা বেগম, সাং-হোসনীগঞ্জ, থানা-বোয়ালিয়া, মহানগর রাজশাহীকে বোয়ালিয়া থানাধীন হোসনীগঞ্জ এলাকা হইতে আটক করেন এবং আসামীর দেওয়া তথ্য মতে ছিনতাইকৃত ভ্যানিটি ব্যাগ ও ছিনতাই কাজে ব্যবহৃত চাকু উদ্ধার হয়।

উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রকিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ