• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৩০ কোটি নয়, ৩০০ মিলিয়ন ডলারে চট্টগ্রামে আঞ্চলিক এভিয়েশন হাবের পরিকল্পনা ‘সবার আগে বাংলাদেশ’ গড়তে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বিচারক আরিফুল সাময়িক বরখাস্ত পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরে গিয়েও কাজ করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অগ্রাধিকারেই সংস্কার, উন্নয়ন সহযোগীদের সহায়তার আশ্বাস কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের তাগিদ রাষ্ট্রপতির, গুরুত্ব সংরক্ষণ ও গবেষণায় কালিগঞ্জের মথুরেশপুর জামায়াতের অফিস উদ্বোধন বিমান বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ দেশের চার অভ্যন্তরীণ বিমানবন্দরে কমছে যাত্রী সংখ্যা তিন সিটির উন্নয়নে ৫ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন

কালকিনিতে ৫৯০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৯১ পঠিত
আপডেট: শনিবার, ২০ নভেম্বর, ২০২১

মোঃরাজু আহ‌ম্মেদ মাদারীপুর প্রতি‌নি‌ধিঃমাদারীপুরের কালকিনিতে একটি পন্যবাহি ট্রাক থেকে ৫৯০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসাীয়কে আটক করেছে র‌্যাব। আজ শনিবার দুপুরে উপজেলার গোপালপুর থেকে তাদেরকে আটক করা হয়। বিকালে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, বরিশাল, সিপিএসসি কোম্পানির একটি বিশেষ অভিযানিক দল উপজেলার গোপালপুর বাজারের লোকাল বাস কাউন্টারের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কের উপর চেকপোষ্ট বসিয়ে তল্লাশি করতে থাকে। এসময় সন্দেহভাজন বরিশালগামী একটি পন্যবাহি ট্রাক তল্লাশি চালিয়ে ৫৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এবং মাদক ব্যবসায়ী সাতক্ষীরা জেলার মোঃ সেলিম রেজা(৫১) ও মোঃ মাসুদ রানাকে(২০) হাতেনাতে আটক করা হয়। আটকৃত দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদক বিক্রিত নগদ ১৬,৩৬৫ টাকা উদ্ধার ও মাদক বহনে ব্যকহৃত ট্রাকটি জব্দ করে র‌্যাব।
মাদারীপুর র‌‌্যাব-৮, সিপিসি কোম্পানির অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায়, তারা বেশ কিছুদিন ধরে সাতক্ষীরা সীমান্তবর্তী অঞ্চল থেকে নিষিদ্ধ মাদক ফেন্সিডিল সংগ্রহ করে মাদারীপুর ও তার পার্শবর্তী অঞ্চলগুলোতে মাদক সরবরাহ করে থাকে। ক্ষেতবিশেষ তারা রাজধানীর ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলেও মাদক সরবরাহের করে থাকে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ