• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি কার্যালয়ের কাছে পরপর বিস্ফোরণ, গাংনীতে আতঙ্ক সংঘাত নয়, সমঝোতার রাজনীতিতে দেশ এগিয়ে নিতে হবে ঢাকার চারপাশের নদী রক্ষায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গা সংকট ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথা জানালেন শামা ওবায়েদ জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে যাবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথ-সংসদে আন্দোলনের ঘোষণা শফিকুর রহমানের কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন

বেতাগীতে জমি নিয়ে বিরোধে শ্বশুরের হাতে জামাই খুন/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩২৫ পঠিত
আপডেট: রবিবার, ২ জানুয়ারী, ২০২২

বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনার বেতাগীতে জমি নিয়ে বিরোধে একজন নিহত হয়েছেন। রোববার  (০২ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ ভোলানাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ধলু মৃধা (৬০)। তিনি ঐ এলাকর মৃত মোজাফর মৃধার ছেলে। সংঘর্ষে নিহত ধলু মৃধার ছেলে মো. হাসান (১৯) আহত হয়েছেন।

নিহতের স্বজনরা জানান, নিহত ধলু মৃধার সঙ্গে জমি নিয়ে তাঁর চাচা শশুর রফিক মল্লিকের (৫৫) দীর্ঘদিনের বিরোধ চলে আসছিলো। এর জের ধরে রোববার  সকালে রফিক মল্লিক তার লোকজন নিয়ে সকালে জমি পরিমাপ করতে আসে। এ সময় ধলু মৃধার সঙ্গে রফিকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রফিক তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে ধলু মৃধা ও তার ছেলেকে আঘাত করেন। এতে ধলু মৃধা ঘটনাস্থলে মারা যায় ও তার ছেলে হাসান আহত হন।

বেতাগী হাসপাতালে নেওয়ার পরে জরুরী বিভাগের চিকিৎসক ধলু মৃধাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে যায়।

এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ