• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

মাননীয় প্রধানমন্ত্রীর কল্যানে বাংলাদেশ আজ ডিজিটাল ও মডেল হিসাবে রুপান্তরিত হয়েছে- এমপি শাওন/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৯৮ পঠিত
আপডেট: সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

লালমোহন প্রতিনিধি।। ভোলার লালমোহন উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে লালমোহন থানা কর্তৃক আয়োজিত মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, জঙ্গীবাদ, নারী নির্যাতন, মোবাইল ফোনের অপব্যবহার ও সাইবার ক্রাইম প্রতিরোধে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, অতি দরিদ্র থেকে আওয়মীলীগ সরকার গঠন করার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যানে বাংলাদেশ আজ ডিজিটাল ও মডেল হিসাবে রুপান্তরিত হয়েছে। বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতির মধ্যেও সারা বাংলাদেশে সকল শিক্ষার্থীদের মধ্যে নতুন বই পৌঁছে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর চিন্তা চেতনায় হলো নাগরিক সকল সুযোগ সুবিধা জনগনের দৌঁড়গৌড়াই পৌঁছে দিতে হবে।

ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান, লালমোহন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম রিপন, লর্ডহাডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, ধলীগৌরনগর ইউপি চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টুসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মানের ভিত্তি প্রস্তর উদ্বোধন এবং মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে বাংলাদেশ পুলিশ কর্তৃক লালমোহন থানার হতদরিদ্রদের মাঝে বাড়ী নির্মান কাজের শুভ উদ্বোধন করেন এমপি শাওন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ