• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকা-৮ এ ধানের শীষের জয়: ৫ হাজার ৬৯৬ ভোটে এগিয়ে মির্জা আব্বাস,,,, ঢাকা-৮ আসনে বাতিল ভোট পুনঃগণনার দাবি: ফলাফল টেম্পারিংয়ের অভিযোগ এনসিপির,,,, শান্তিপূর্ণ ভোটে সংখ্যাগরিষ্ঠতা: সরকার গঠনের দ্বারপ্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ,,, রয়টার্সের বিশ্লেষণ: প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান,,, ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্র, অর্ধেক ঝুঁকিপূর্ণ—ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা,,, ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যান—১৭ বছরের নীরবতার জবাব দেবে ব্যালট: প্রধান উপদেষ্টা,,, কলাপাড়ায় নবায়নযোগ্য জ্বালানি প্রসারে রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের জমজমাট বিতর্ক,,, কলাপাড়ায় গোলগাছের রসে তৈরি ভিন্নস্বাদের গুড়, বাড়তি আয়ের নতুন সম্ভাবনা,,, গ্রামেই মিলছে দ্রুত ন্যায়বিচার: কলাপাড়ার ধুলাসার ইউনিয়নে ২৩ মাসে ১১২ মামলা নিষ্পত্তি,,,

কালকিনিতে শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৪১ পঠিত
আপডেট: সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

মোঃ রাজু আহ‌ম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধিঃমাদারীপুর জেলার কালকিনি উপজেলার শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। সোমবার সকালে শিকারমঙ্গল সংগঠনের প্রতিষ্ঠাতা প্রবাসী ফিরোজ মাহমুদ বুলু বেপারীর নিজ বাসভবনে নানা সামাজিক কাজের মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন করা হয়। পরে স্থানীয় মসজিদ মাদরাসার ছাত্রদের মাঝে ৫০ খানা কোরআন শরীফ, ৪ জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও উপজেলার ১৩ টি ইউনিয়নের শীতার্তদের মাঝে ২০০০ কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও কালকিনি মাদরাসায় একটি শব্দযন্ত্র উপহার প্রদান করা হয়। কালকিনি পৌরসভার কাউন্সিলর ও অত্র সংগঠনের উপদেষ্টা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির, সমাজসেবা কর্মকর্তা বিএম আসাদুজ্জামান, কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল, সংগঠনের সভাপতি বিএম রাজিব, সুবিধাভোগীসহ নানা শ্রেণী পেশার উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য মুখর হাসান। শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠন ২০২১ সালে ৩৫টি সামাজিক কাজ করছেন। এর মধ্যে মসজিদ মাদরাসা ও এতিম অসহায়দের নিয়েই বেশি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ