• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঝালকাঠির সাংবাদিক নেতা আজমীর তালুকদারের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন সংগঠন ও সুধীজন/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৩৩ পঠিত
আপডেট: শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: ঝালকাঠির সাংবাদিক নেতা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএম‌এস‌এফ) জেলা সভাপতি ও ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর তালুকদারের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন সংগঠন ও সুধীজন। এ উপলক্ষে শনিবার ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির কার্যালয়ে কেক শুভেচ্ছা জানান সমিতির সদস্যবৃন্দ ও সহকর্মী সাংবাদিকরা। শনিবার সকাল থেকে সুশীল সমাজের প্রতিনিধি, সুধীজন, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাতে থাকে। ফেসবুক খুললেই আজমীর হোসেন তালুকদারের জন্মদিনের শুভেচ্ছা চোখে ভেসে ওঠে। ঝালকাঠি জাতীয় পার্টির জেলা সভাপতি আনোয়ার হোসেন আনু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহাগ আরেফিন, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল সরদার, ঝালকাঠি জেলা সাধারণ সম্পাদক প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চু, টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, কৃষক দলের ঝালকাঠি জেলা সভাপতি মোঃ তকদীর হোসেন, ঝালকাঠি রিপোর্টারস ইউনিটির সভাপতি আসিফ সিকদার মানিক, আরটিভি জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ জহিরুল ইসলাম জলিল, ঝালকাঠি যুবদলের সিনিয়র সহ-সভাপতি রবিউল হোসেন তুহিন, ঝালকাঠি সিটিজেন সোসাইটি (জেসিএস) এর সভাপতি জহিরুল ইসলাম বাদল ও সাধারণ সম্পাদক প্রভাষক অমরেশ রায় চৌধুরী, ধ্রুবতারার সাবেক প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন ও ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক শাকিল রনি প্রমুখ।
এছাড়াও শতাধিক সাংবাদিক, রাজনীতিবিদ, সমাজ সেবক ব্যক্তিবর্গ ফেসবুকে শুভেচ্ছা জানান। ফেসবুক পোষ্টে লাইক কমেন্টস এ ব্যাপক সাড়া পড়ে যায়।
উল্লেখ্য আজমীর হোসেন তালুকদার একুশে টেলিভিশন চ্যানেল এর একজন স্বনামধন্য সময়ের সাহসী আপোষহীন সাংবাদিক। ঝালকাঠির একমাত্র সাংবাদিক যিনি সত্য সংবাদ প্রকাশে কাউকে ছাড় দেন না এবং আপোষ করেন না। পেশাগত কারণে স্বপরিবারে জেল জুলুমের শিকার হয়েছেন এই নিবেদিত প্রাণ সংবাদ কর্মী।
তিনি এক প্রতিক্রিয়ায় জানান, “সকলের ভালোবাসায় আমি মুগ্ধ হয়েছি। সত্য ও ন্যায়ের পথে থেকে বাকী জীবন অতিবাহিত করতে চাই। তিনি সকলের দোয়া ও ভালোবাসা কামনা করেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ