• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৩০ কোটি নয়, ৩০০ মিলিয়ন ডলারে চট্টগ্রামে আঞ্চলিক এভিয়েশন হাবের পরিকল্পনা ‘সবার আগে বাংলাদেশ’ গড়তে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বিচারক আরিফুল সাময়িক বরখাস্ত পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরে গিয়েও কাজ করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অগ্রাধিকারেই সংস্কার, উন্নয়ন সহযোগীদের সহায়তার আশ্বাস কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের তাগিদ রাষ্ট্রপতির, গুরুত্ব সংরক্ষণ ও গবেষণায় কালিগঞ্জের মথুরেশপুর জামায়াতের অফিস উদ্বোধন বিমান বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ দেশের চার অভ্যন্তরীণ বিমানবন্দরে কমছে যাত্রী সংখ্যা তিন সিটির উন্নয়নে ৫ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন

বাউফলে মরিচগুঁড়া ছিটিয়ে বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক ১/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৫৭৭ পঠিত
আপডেট: সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

এম.জাফরান হারুন,, পটুয়াখালী:: পটুয়াখালীর বাউফলে বিকাশ ব্যবসায়ী মজিবুর রহমান (৫০) এর চোখে মরিচগুঁড়া ছিটিয়ে টাকা ছিনতাই কালে জনতার হাতে গণধোলাইর শিকার হয়েছে ছিনতাইকারী। পরে থানা পুলিশের হাতে আটকপূর্বক সোপর্দ করা হয়েছে।

রোববার (১৩ ফেব্রুয়ারি ) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার নওমালা ইউপির বটকাজল গ্রামের নয়া মোল্লা বাড়ির সামনে ব্রীজ সংলগ্ন পশ্চিম পাশে এঘটনা ঘটে।

ছিনতাইয়ের কবলে পড়া মজিবুর রহমান উপজেলার সদর ইউপির জৌতা ৭নং ওয়ার্ডের বাসিন্দা মৃত ইছাহাক বিশ্বাসের ছেলে। আর ছিনতাইকারীর নাম আবুবকর কারিকর। সে উপজেলার নওমালা ইউপির বটকাজল ৩নং ওয়ার্ডের বাসিন্দা ছদর কারিকর এর ছেলে।

ছিনতাইয়ের কবলে পড়া মজিবুর রহমান বলেন, আমি নগরের হাট বিকাশ এজেন্ট ও মুদিমনোহারির ব্যবসা করি। প্রতিদিনের ন্যায় রাত ৯টার দিকে একটি রেক্সিনের হাত ব্যাগে করে বিকাশের ৪লক্ষ টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে মোল্লা বাড়ির ব্রীজ সংলগ্ন স্থানে আসা মাত্র খেড়ের কুড় এর ভীতর থেকে মরিচগুঁড়া আমার চোখ মুখে ছিটিয়ে দিয়ে দুইজন লোক হাতব্যাগটি ছিনিয়ে নেয়। এসময় আমি ডাকচিৎকার দিলে স্থানীয় জনতা এসে একজনকে আটক করে। আরেকজন দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় মোবাইল সহ ৩লক্ষ টাকা ফেরত পাই কিন্তু ১লক্ষ টাকা এখনো ফেরত পাইনি। ইতিপূর্বেও একাধিকবার আমার ব্যবসা প্রতিষ্ঠান চুরি হয়েছিল।

এবিষয়ে বাউফল থানার ওসি আল-মামুন বলেন, আটককৃত ছিনতাইকারী আবুবকর কারিকর থানা হাজতে আছে। মামলা রুজু করে কারাগারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ