• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২৬-৩১ অর্থবছরের মধ্যে সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের দুদকের অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দুই যুগ আগের মামলায় ১০৪ বছর বয়সে কারাগারে বৃদ্ধ ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় অভিযুক্তের বাড়িতে পুলিশি নিরাপত্তা দেশে ডেঙ্গুর প্রকোপ: একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু, শনাক্ত ১৫৭১ ২০৩০ বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেনের সাথে কাতারের চুক্তি ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের তালিকায় শীর্ষে মালয়েশিয়ার কুচিং মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও আগ্নেয়গিরির ছাই: সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট সূচিতে বড় পরিবর্তন মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় তিন মাসের বিশেষ কর্মসূচি: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রেমিক প্রেমিকা স্বামী-স্ত্রী পরিচয়ে আবাসিক হোটেলে, সকালে প্রেমিকের লাশ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩১৭ পঠিত
আপডেট: শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

এম.জাফরান হারুন,  পটুয়াখালী:: প্রেমিক প্রেমিকা স্বামী-স্ত্রী পরিচয়ে রাতে পটুয়াখালী শহরের এক আবাসিক হোটেলে উঠে সকালে শামিম ইসলাম (৩০) নামে এক প্রেমিকের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল দশটায় পৌর শহরের ডক্টরস পয়েন্টের এম আলী হোটেলের ৩০৭ নম্বর কক্ষের বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত শামীম সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের আবদুর রজ্জাক হাওলাদারে ছেলে। সে পৌর শহরের নুর ক্লিনিকের অফিস সহায়ক ছিলেন। এঘটনায় ওই হোটেলের ম্যানেজার সুজন রায় ও তার সঙ্গে থাকা প্রেমিকাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিস জানায়, গতকাল শুক্রবার রাতে শামিম ও তার প্রেমিকা স্বামী স্ত্রী পরিচয়ে ওই হোটেলে ওঠেন। পরে সকালে হোটেল কর্তৃপক্ষ তাদের খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। শামিমের প্রেমিকার দাবি, রাতে তাকে ঘুমের ঔষধ খাইয়ে দিয়ে শামীম আত্মহত্যা করেছে।

এবিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রেমিকা ও হোটেল ম্যানেজারকে আটক পূর্বক জিজ্ঞাসাবাদ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ