• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

পাওনা টাকা চাইতে গিয়ে মুদি দোকানদার ইসমাইল খুন, আটক ৩./দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৫৬ পঠিত
আপডেট: শনিবার, ২ এপ্রিল, ২০২২

এম.জাফরান হারুন, , পটুয়াখালী:: পটুয়াখালীর গলাচিপায় পাওনা টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে এক মুদি দোকানদারের উপর হামলা করে তাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১ এপ্রিল) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের মা‌টিভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুদি দোকানীর নাম ইসমাইল হাওলাদার। তিনি ওই এলাকার মৃত সেকান্দার হাওলাদা‌রের ছে‌লে।

আটককৃত তিনজন হলেন- নুর মোহাম্মদ হাওলাদার, বাহাউ‌দ্দিন হাওলাদার ও হৃদয় মোল্লা। তাদের বাড়ি একই এলাকায়।

স্থানীয়রা জানান, ওই মু‌দি তার দোকা‌নে বা‌কি নেয়া বাবদ স্থানীয় র‌ফিক মোল্লার কা‌ছে কিছু টাকা পে‌তেন ইসমাইল। ব‌কেয়া পাওনা প‌রি‌শধের তা‌গিদ দেয়া নি‌য়ে সকা‌লে তার সঙ্গে র‌ফি‌কের কথা কাটাকা‌টি ও হাতাহা‌তি হয়। এর জেরে ক্ষিপ্ত হ‌য়ে র‌ফিক মোল্লা তার আত্মীয়স্বজনসহ ১০-১২ জন লোক নি‌য়ে রাত ৮টার দি‌কে ইসমাইলের দোকানে হামলা ও ভাংচুর চালায়। একপর্যা‌য়ে হামলাকারীরা ইসমাইল‌কে দোকান থে‌কে না‌মি‌য়ে পি‌টি‌য়ে গুরুতর জখম ক‌রে। মাথায় আঘাত পাওয়া ইসমাইল‌কে স্থানীয়রা উদ্ধার ক‌রে গলা‌চিপা হাসপাতা‌লে নেয়। সেখানে রাত সোয়া ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রে‌ন।

গলা‌চিপা থানার ওসি শওকত আনোয়ার জানান, পু‌লিশ খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পৌঁছে তিনজন‌কে আটক ক‌রে। র‌ফিকসহ বা‌কি‌দের আটকের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, ইসমাইলের মৃত্যুর খবর ছ‌ড়ি‌য়ে পড়‌লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি স্বাভা‌বিক রাখ‌তে ঘটনাস্থ‌লে পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে। আর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এব্যাপারে একটি হত্যা মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ