• বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ,,, রয়টার্সের বিশ্লেষণ: প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান,,, ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্র, অর্ধেক ঝুঁকিপূর্ণ—ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা,,, ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যান—১৭ বছরের নীরবতার জবাব দেবে ব্যালট: প্রধান উপদেষ্টা,,, কলাপাড়ায় নবায়নযোগ্য জ্বালানি প্রসারে রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের জমজমাট বিতর্ক,,, কলাপাড়ায় গোলগাছের রসে তৈরি ভিন্নস্বাদের গুড়, বাড়তি আয়ের নতুন সম্ভাবনা,,, গ্রামেই মিলছে দ্রুত ন্যায়বিচার: কলাপাড়ার ধুলাসার ইউনিয়নে ২৩ মাসে ১১২ মামলা নিষ্পত্তি,,, বিএনপিতে যোগ দিলেন মুফতি হাবিবসহ পাঁচ শতাধিক নেতাকর্মী, নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ধানের শীষে পূর্ণ সমর্থন রবিউলের,,,, কলাপাড়ায় গভীর রাতে যৌথবাহিনীর অভিযান, বিপুল দেশীয় অস্ত্রসহ যুবক আটক,,,, খালেদা জিয়ার ওসিয়ত রক্ষার আহ্বান এবিএম মোশাররফের, কলাপাড়ায় ধানের শীষে ভোট চাইলেন,,,

বাউফলে টমটম-ইজিবাইক সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু.দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৯৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

এম.জাফরান হারুন,  পটুয়াখালী:: পটুয়াখালীর বাউফলে কালাইয়া-বগা মহাসড়কে টমটম-ইজিবাইক সংঘর্ষে দিলিপ পাল (৬৮) নামে এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার কালাইয়া-বগা মহাসড়কের বাউফল ফায়ার সার্ভিস সংলগ্ন গ্রামীন ব্যাংকের সামনে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

নিহত দিলিপ পাল উপজেলার বগা বাজারের ফল ব্যবসায়ী ও রাজনগর গ্রামের উপেন্দ্র পালের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফল ব্যবসায়ী দিলিপ পাল মঙ্গলবার সকালে উপজেলার কালাইয়া বন্দর থেকে ফল নিয়ে ইজিবাইক যোগে যাওয়ার পথে ফায়ার সার্ভিস সংলগ্ন গ্রামীন ব্যাংকের সামনে টমটমের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় গুরতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নিহত দিলিপ পালের ছেলে সঞ্জিব পাল বলেন, গুরুতর আহত অবস্থায় বাবাকে বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

বাউফল থানার ওসি আল-মামুন বলেন, টমটম ও ইজিবাইক চালক পালিয়ে যাওয়ায় টমটম ও ইজিবাইক আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ