• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, সফরে সঙ্গী ৩৫ সদস্য বাংলাদেশে ১৫ বছর পূর্তি উদযাপনে তুর্কিশ এয়ারলাইন্সের হাফ ম্যারাথন ডিসেম্বরেই জাতীয় সংসদে সংবিধান সংশোধনীর চূড়ান্ত প্রতিবেদন নতুন তথ্য: লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার ন্যাম ভবনে সংসদ সদস্যের স্ত্রীর রহস্যজনক মৃত্যু কাতারে চাকরির নতুন বিজ্ঞপ্তি ও সতর্কতা: ২০ সেপ্টেম্বর ২০২৬ সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের: মক্কা চুক্তি সক্রিয় এমিরেটস ও ফ্লাইদুবাইয়ে যাত্রীদের জন্য দ্বিগুণ মাইল জয়ের সুযোগ জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ ৩৪ লাখ শিশুকে হামের টিকা দিতে বিশেষ ক্যাম্পেইন শুরু

চন্দ্রদ্বীপ অভিযানে উপজেলা ভূমি কমিশনার বায়েজিদুর রহমান./দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৬৯৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

এম.জাফরান হারুন, , পটুয়াখালী:: পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে অভিযান পরিচালনা করেছেন উপজেলা ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বায়েজিদুর রহমান।

মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন তিনি।

এসময় অভিযানের প্রথমে চন্দ্রদ্বীপ ইউনিয়নের নিমদীর চর নামক খাল অবৈধভাবে বাধ দিয়ে দখলে নিয়ে স্থানীয় চেয়ারম্যান কর্তৃক বসতবাড়ি, পুকুর, মাছের ঘের ও রাস্তা বানালে চেয়ারম্যানকে শোকজপূর্বক খাল দ্রুত অপসারণের জন্য বলা হয়। তারপর চর রায়সাহেব মৌজার আলতাফের ঘের সংলগ্ন একটি হোতা খাল অসাধুরা বাধ দিয়ে রাখলে তা দ্রুত উপস্থিত সবাইকে নিয়ে অপসারণ করা হয়।

এসময় আরও অবৈধভাবে সরকারি ৫ একর জমিতে একদল অসাধু লোকেরা তরমুজ চাষ করলে তাতে গিয়ে অভিযান পরিচালনা করে লাল নিশান দিয়ে দখলদারকে উপজেলা ভূমি অফিসে গিয়ে কাগজপত্র দেখাতে বলা হয়। নাহয় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে ভূমি কমিশনার জানান।

এদিকে অভিযান চলাকালীন চর মিয়াজান বাড়ানি খালে নিষিদ্ধ ঘোষিত অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে একদল অসাধু ব্যবসায়ীরা। অবৈধভাবে নিষিদ্ধ ঘোষিত ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা ভূমি কমিশার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বায়েজিদুর রহমান এর অভিযান চলাকালীন তার সহযোগীতায় ছিলেন, উপজেলা সার্ভেয়ার মোহাম্মদ হুমায়ুন কবির, সাংবাদিক শেখ এম জাফরান হারুন, কালাইয়া ভূমি অফিসের তহশিলদার মোহাম্মদ শাহাজাদ হোসেন, সহকারী মোহাম্মদ খলিলুর রহমান, বিমল চন্দ্র দাস, নাজির মোহাম্মদ রাসেল হোসেন ও ভূমি অফিসের সহায়করা সহ সার্বিক সহযোগিতা ছিলেন বাউফল থানার এএসআই মৃদুল ও তার সঙ্গীও ফোর্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ