• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড ‘তাড়াহুড়ো নয়, সম্মানজনক পরিবেশেই তারেকের ভারত সফর’ বিএনপির সংসদ সদস্যদের কাছে ভোট ও দোয়া চাইলেন; প্রধানমন্ত্রী তারেক রহমানও ফখরুলকে ভোট দেওয়ার আহ্বান জানান ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ

কলাপাড়া হাসপাতালে মাথা ও শরীরে ৪০ সেলাই নিয়ে ম্বামী-স্ত্রী/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩০৯ পঠিত
আপডেট: সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

স্ত্রীর মাথায় ১৮ টি সেলাই। আর স্বামীর শরীরে ২২টি সেলাই। জমি নিয়ে বিরোধের জের ধরে স্বজনদের সশস্ত্র হামলায় রক্তাক্ত জখম হয়ে কলাপাড়া হাসপাতালে যন্ত্রনায় ছটফট করছে সালাম হাওলাদার ও তার স্ত্রী কাকলী বেগম।
পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের গামইরতলা গ্রামে রোববার সন্ধায় এ হামলার ঘটনা ঘটেছে। রাতে তাদের আশংকাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করছে।
নিজ বাড়ির পুকুর পাড়ে হাঁস পালনের জন্য জাল দিয়ে বেড়া দিতে যাওয়ায় এ হামলা চালায়।
ধারালো অস্ত্রের কোপে কাকলী বেগমের মাথার পেছনের অংশের প্রায় দশ ইঞ্চি কেটে গেছে। এতে ১৮টি সেলাই দিয়ে রক্তক্ষরণ কিছুটা বন্ধ হলেও সে যন্ত্রনায় ছটফট করছে।
আর ভাইদের ধারালো দায়ের কোপে সালাম হাওলাদারের বাম ছিনা ও বাহু এবং ডান হাতের কবজি বরাবর তালু কেটে গেছে। তার শরীরে ২২টি সেলাই দেয়া হয়েছে।
আহত সালাম হাওলাদার জানান, চলাচলের রাস্তা নিয়ে কথা কাটাকাটির জের ধরে তার ভাই শাহজাহান হাওলাদার, লোকমান হাওলাদার, সোহাগ, মিনারা ও আকলিমা এ হামলা চালায়। এ সময় প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে থানায় মামলা দায়ের করবেন বলে জানান।
কলাপাড়া থানা পুলিশ জানায়, এ হামলার ঘটনায় এখনো কোন পক্ষ থানায় অভিযোগ দাখিল করেনি। তবে হামলায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ