• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

পটুয়াখালীর কলাপাড়ায় রিয়াল প্রতারক গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৭১ পঠিত
আপডেট: বুধবার, ৬ জুলাই, ২০২২

মো: জাফর ইকবাল: :পটুয়াখালীর কলাপাড়ায় সৌদি মুদ্রা রিয়াল বিনিময়ের কথা বলে সাদা কাগজ ও হুইল সাবান দিয়ে তিন লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে শানু ফকির নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শানু ফকিরের বাড়ি আমতলী উপজেলার পাতাকাটা গ্রামে। তবে মূল হোতা কালাম মোল্লা ওরফে কালাকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ভুক্তভোগী মোশারেফ হোসেন জানান, তিনি বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউপি সচিবের দায়িত্ব পালন করছেন। গত ২৯ মে একটি নম্বর থেকে ফোন করে তাকে জানান, কালামের কাছে বেশকিছু সৌদি রিয়াল রয়েছে। ভালো মানুষ হিসেবে রিয়ালগুলো তাকে দিতে চান। তবে বিনিময়ে তিন লাখ ৬০ হাজার টাকা দিলেই মিলবে রিয়াল।
এমন প্রলোভনে গত শুক্রবার সন্ধ্যায় কলাপাড়া হাসপাতালের সামনে টাকা নিয়ে হাজির হন তিনি। এ সময় একটি ব্যাগে মোড়ানো সাদা কাগজ ও একটি হুইল সাবান তার হাতে ধরিয়ে দিয়ে সটকে পড়েন। তবে কীভাবে এমন কাণ্ডে জড়িয়েছেন নিজেও বুঝতে পারছেন না বলে জানিয়েছেন।
কলাপাড়া থানার ওসি জসিম উদ্দিন জানান, চক্রটির কাজই প্রতারণা করে মানুষকে ঠকানো। আমরা এরমধ্যে একজনকে গ্রেফতার করেছি। বাকিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ