• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রিমান্ড ও জামিন দুটিই নামঞ্জুর: সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে ২৪ ঘণ্টায় হামে ১১ শিশুর মৃত্যু, আক্রান্তের ঢল—হাসপাতালে হাজারো শিশু ভর্তি, ড. শিরীন শারমিন চৌধুরী আটক, আজ আদালতে তোলা হবে—ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে,,, ঈদযাত্রায় রক্তাক্ত সড়ক—১৫ দিনে প্রাণ গেল ৩৫১ জনের, আহত সহস্রাধিক,, মব কালচার রোধে জিরো টলারেন্স নীতি—অবরোধ ও বিশৃঙ্খলায় কঠোর অবস্থানে সরকার নো কিংস’ স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্র: ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের সমাবেশ প্রশাসনে বড় রদবদল: ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সংকট মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান মন্ত্রীর বিদ্যুৎ গ্রাহকদের জন্য সুখবর: প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের ঘোষণা গ্রামীণ সড়কে আমূল পরিবর্তনের ঘোষণা: দুর্নীতিমুক্ত উন্নয়নে জোর মন্ত্রীর

দুস্থ, ভূমি ও গৃহহীনদেরকে ঘর দেয়ার কথা বলে তহশিলদার নজরুল’র প্রতারণা./দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৪৪ পঠিত
আপডেট: বুধবার, ৬ জুলাই, ২০২২

এম.জাফরান হারুন, পটুয়াখালী:: প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে দুস্থ, ভূমি ও গৃহহীনদের কাছ থেকে দুই লাখ টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পটুয়াখালীর মির্জাগঞ্জের উপসহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) মো. নজরুল ইসলাম এর বিরুদ্ধে। তিনি উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত রয়েছেন।

ভুক্তভোগীরা জানিয়েছেন, আমড়াগাছিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের একাধিক দুস্থ, ভূমি ও গৃহহীন মানুষকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিয়েছেন ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম। প্রতিটি ঘরের জন্য ৩০ হাজার টাকা করে চুক্তি করেন তিনি এবং ভুক্তভোগীদের কাছ থেকে অগ্রিম ১০ হাজার টাকা করে নেন। এভাবে ২০-২৫টি পরিবারের কাছ থেকে দুই লক্ষাধিক টাকা হাতিয়ে নেন।

উত্তর আমড়াগাছিয়া গ্রামের মো. মজিবর হাওলাদার বলেন, ঘর দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়েছেন তহশিলদার নজরুল। এখন ঘরও দিচ্ছেন না, টাকাও ফেরত দিচ্ছেন না।

আমড়াগাছিয়া গ্রামের জতীন গোলদার বলেন, আমার মাধ্যমে আমার ছেলে সুদেব গোলদার ও একই গ্রামের মোতালেব, জলিল, গোপাল চন্দ্র, রাসেল, হালিমা ও আলমসহ সাতজনকে ঘর দেওয়ার কথা বলে মোট ৭০ হাজার টাকা নেন ভূমি অফিসের তহশিলদার নজরুল। দীর্ঘ দিন হলেও ঘর না পাওয়ায় আমরা টাকা ফেরত চাওয়ায় তিনি বলেন, ‘অপেক্ষা করেন, ঘর পাবেন। আমি মন্ত্রণালয়ে তালিকা পাঠিয়েছি।’

আমড়াগাছিয়া ইউনিয়নের শ্রীনগর গ্রামের গোলাম কিবরিয়া বলেন, আমাদের গ্রামের দুই রিকশাচালক শাহ আলম ও আবু সিদ্দিককে ঘর দেবে বলে আমার মাধ্যমে ১০ হাজার টাকা নিয়েছেন তহশিলদার। ঘরের তো কোনো খবর নাই, টাকা চাইলেই নানান টালবাহানা করেন।

অভিযোগের বিষয়ে আমড়াগাছিয়া ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) মো. নজরুল ইসলাম বলেন, আমি কারো কাছ থেকে কোনো টাকা নেইনি। সব অভিযোগ ভিত্তিহীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. তানিয়া ফেরদৌস বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ