• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার

দশমিনায় গাজাঁসহ মাদক কারবারি জামাল হাওলাদার আটক/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩০৩ পঠিত
আপডেট: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

এম.জাফরান হারুন,, পটুয়াখালী:: থানা পুলিশের কঠোর অবস্থানেও থামছেনা দশমিনায় মাদকের বিস্তার। প্রতিটি ইউনিয়নেই গোপনে চলছে মাদকের ব্যবসা বানিজ্য। থানা পুলিশের কঠোর অভিযানে আটক হচ্ছে রেকর্ড পরিমান মাদক।

তারই ধারাবাহিকতায় পটুয়াখালীর দশমিনায় শুক্রবার (১৯ আগষ্ট ) অভিযানে ৩০০ গ্রাম গাঁজা সহ ১ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার ওসি মেহেদী হাসান এর নেতৃত্বে এসআই জাকির হোসেন ও এএসআই শহীদুল আলম সংগীয় ফোর্সসহ উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজা সহ জামাল হাওলাদার (৫০) কে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত আক্কেল আলি হাওলাদারের ছেলে।

এব্যাপারে দশমিনা থানার ওসি মেহেদী হাসান জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ