• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রিমান্ড ও জামিন দুটিই নামঞ্জুর: সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে ২৪ ঘণ্টায় হামে ১১ শিশুর মৃত্যু, আক্রান্তের ঢল—হাসপাতালে হাজারো শিশু ভর্তি, ড. শিরীন শারমিন চৌধুরী আটক, আজ আদালতে তোলা হবে—ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে,,, ঈদযাত্রায় রক্তাক্ত সড়ক—১৫ দিনে প্রাণ গেল ৩৫১ জনের, আহত সহস্রাধিক,, মব কালচার রোধে জিরো টলারেন্স নীতি—অবরোধ ও বিশৃঙ্খলায় কঠোর অবস্থানে সরকার নো কিংস’ স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্র: ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের সমাবেশ প্রশাসনে বড় রদবদল: ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সংকট মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান মন্ত্রীর বিদ্যুৎ গ্রাহকদের জন্য সুখবর: প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের ঘোষণা গ্রামীণ সড়কে আমূল পরিবর্তনের ঘোষণা: দুর্নীতিমুক্ত উন্নয়নে জোর মন্ত্রীর

প্রধানমন্ত্রীর উপহার দেয়া মুজিব বর্ষের ঘর ভাংচুর।। আহত ৩/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৯৫ পঠিত
আপডেট: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকার গরতখা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মুজিব শতবর্ষের ঘর ভাংচুর এবং তিন জনকে আহত করা হয়েছে। রবিবার সকাল ৯ টায় এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে,আ.রহিম মোল্লা মুজিব শতবর্ষের ঘর বরাদ্ধ পান। সেখানে কলাগাছ লাগাতে গেলে স্থানীয় বাসিন্দা দুলাল মোল্লা ও তার ছেলে রিয়াজ মোল্লা তাদের উপর হামলা চালিয়ে রহিম মোল্লা ও তার স্ত্রী মাকসুদা বেগম কে আহত করে। তাদের রান্না ঘর,বাথরুম ও মুজিব শতবর্ষের ঘর ভাংচুর করে এবং কলাগাছ কেটে ফেলে। পরবর্তীতে স্থানীয় এক দোকানে বসে ইউনিয়ন চেয়ারম্যান ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সহ উভয় পক্ষ নিয়ে বিষয় টি জানতে চাইলে তাদের সামনে বসেই সোহাগ মোল্লা কে গ্লাস দিয়ে কুপিয়ে আহত করে এবং তার সাথে থাকা নগদ ৭০ হাজার টাকা নিয়ে যায়।
স্থানীয় দোকান মালিক গিয়াস উদ্দিন গাজী বলেন,চেয়ারম্যান ও মেম্বার উপস্থিত থাকিয়া মিমাংসা করার চেষ্টা করলে তাদেরকে অমান্য করে সোহাগ এবং জলিলের উপর হামলা চালিয়ে আহত করে সোহাগের টাকা নিয়ে যায়। দুলাল ,রিয়াজ মোল্লা অনেক ভয়ংকর এলাকার মায়েরা তাদের নাম বলে সন্তানদের ঘুম পড়ায়।
ইউপি সদস্য কে এম জালাল উদ্দিন বলেন,আমরা সমাধান করার চেষ্টা করেছি তারা আমাদের অমান্য করেছি।
ধানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রিয়াজ তালুকদার এ ঘটনার সত্যতা শিকার করেন।
কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান,এখন প্রযন্ত কোন অভিযোগ পাইনি,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ