• বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ,,, রয়টার্সের বিশ্লেষণ: প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান,,, ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্র, অর্ধেক ঝুঁকিপূর্ণ—ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা,,, ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যান—১৭ বছরের নীরবতার জবাব দেবে ব্যালট: প্রধান উপদেষ্টা,,, কলাপাড়ায় নবায়নযোগ্য জ্বালানি প্রসারে রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের জমজমাট বিতর্ক,,, কলাপাড়ায় গোলগাছের রসে তৈরি ভিন্নস্বাদের গুড়, বাড়তি আয়ের নতুন সম্ভাবনা,,, গ্রামেই মিলছে দ্রুত ন্যায়বিচার: কলাপাড়ার ধুলাসার ইউনিয়নে ২৩ মাসে ১১২ মামলা নিষ্পত্তি,,, বিএনপিতে যোগ দিলেন মুফতি হাবিবসহ পাঁচ শতাধিক নেতাকর্মী, নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ধানের শীষে পূর্ণ সমর্থন রবিউলের,,,, কলাপাড়ায় গভীর রাতে যৌথবাহিনীর অভিযান, বিপুল দেশীয় অস্ত্রসহ যুবক আটক,,,, খালেদা জিয়ার ওসিয়ত রক্ষার আহ্বান এবিএম মোশাররফের, কলাপাড়ায় ধানের শীষে ভোট চাইলেন,,,

সেই আলোচিত আত্মহত্যা, প্রধান আসামি প্রেমিক রিয়াজ গ্রেফতার./দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৫৬ পঠিত
আপডেট: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

এম জাফরান হারুন, , পটুয়াখালী:: পটুয়াখালীর বাউফলে সেই আলোচিত প্রেমিকা অন্তরা আক্তার আত্মহত্যার মামলায় প্রধান আসামি প্রেমিক পুরুষ রিয়াজ হোসেন গ্রেফতার হয়েছে ꫰

আত্মহত্যাকারী অন্তরা আক্তার (১৭), উপজেলার কালাইয়া ইউনিয়ানের ৯নং ওয়াডের দক্ষিণ শৌলা গ্রামের বাসিন্দা হাসেম মাতুব্বরের মেয়ে ꫰ আর গ্রেফতারকৃত আসামি রিয়াজ হোসেন (২১), কেশবপুর ইউনিয়ানের ভরিপাশা গ্রামের বাসিন্দা শহিদুল হাওলাদারের ছেলে ꫰

তদন্তকারী কর্মকর্তা এসআই মোয়াজ্জেম হোসেন প্রতিবেদককে জানান, রিয়াজের সাথে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় সহ প্রেমের সম্পর্ক হয় অন্তরার꫰ সামাজিক মাধ্যম ফেসবুকে যোগাযোগ ঘটে তাদের ꫰ পরে বাউফল সদরে একসময় এসে তারা দুজন দেখা করে꫰ এদিকে ভাইয়ের সাথে অন্তরা ঢাকা বেড়াতে গেলে রিয়াজের সাথে দেখা করে এবং অন্তরঙ্গ মুহুর্তের কিছু ছবি রিয়াজ তার মোবাইলে ধারণ করে꫰

একপর্যায় কিছুদিন পরে অন্তরার সাথে রিয়াজের সম্পর্কের অবনতি হলে রিয়াজ তার ফোনে ধারণকৃত ছবি ইন্টারনেটে ছড়িয়ে দিবে বলে অন্তরা কে ভয়ভীতি সহ পরিবারকে হুমকি দেয় ꫰ রিয়াজের অত্যাচার নিযাতন সহ্য করতে না পেরে অন্তরা গত ৪/৪/২০২২ ইং দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার বসত ঘরের পশ্চিম পাশে গোয়াল ঘরের উপরে লোহার এংগেলের সাথে নিজের গায়ের ওড়না গলায় পেচিয়ে আত্মহত্যা করে꫰

এদিকে অন্তরার ভাই আব্দুর রহমান বাদী হয়ে প্রেমিক রিয়াজ সহ ৪ জনের বিরুদ্ধে পটুয়াখালী বিজ্ঞ আদালতে অভিযোগ করলে আদালতের নিদেশে বাউফল থানা মামলা রুজু করেন꫰ যাহার নং ১০, তাং ৭/৬/২০২২꫰ মামলার খবর পেয়ে আসামিরা দীর্ঘদিন পলাতক ছিল ꫰ তারই ধারাবাহিকতায় বাউফল সার্কেলের এসপি ও ওসির দিকনির্দেশনায তদন্তকারী কর্মকর্তা এসআই মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে সঙ্গীও ফোর্স সহ ঢাকার যাত্রাবাড়ীর কাজলা ভাংগা প্রেস এলাকায় শুক্রবার (২৩ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে প্রধান আসামি রিয়াজকে গ্রেফতার করা হয় ꫰ শনিবার আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে ꫰


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ