• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

আব্বা-মাকে দেখাশুনা করিস,আমাকে ক্ষমা করে দিস মুঠোফোনে বড় বোনকে এসএমএস করে ঘোড়াঘাটে এক কিশোরীর আত্মহত্যা/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৮২ পঠিত
আপডেট: রবিবার, ২ অক্টোবর, ২০২২

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট ( দিনাজপুর)মৃত্যুর আগে ইসরাত জাহান লিমা তার বড় বোন মোছাঃ ইয়াসমিন আরা লিজা কে মুঠোফোনে ম্যাসেজ করে জানায়, আব্বা মাকে দেখাশুনা করিস,আমার সাথে আর তোর দেখা নাও হতে পারে,আমাকে ক্ষমা করে দিস! এ রকম বড় বোনকে মুঠোফোনে আবেগ ঘন ম্যাসেজ দিয়ে

দিনাজপুরের ঘোড়াঘাটে সেলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে ইসরাত জাহান লিমা মোস্তারী(২২) নামের এক কিশোরী।

ইসরাত জাহান লিমা মোস্তারী উপজেলার পালশা ইউপির আমড়া গ্রামের মোঃ ইলিয়াস হোসেনের মেয়ে।

শনিবার দিবাগত রাতে নিজ বাড়ির শয়ন কক্ষে সে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করে।

ইসরাত জাহান লিমার বাবা ইলিয়াস হোসেন জানান, তার ছোট মেয়ে ইসরাত জাহান লিমা অন্যান্য দিনের ন্যায় তাদের সাথে খাওয়া-দাওয়া করে নিজ শয়ন ঘরে শুয়ে পড়ে।তারপর ছোট মেয়ের পাঠানো ম্যাসেজ আমার বড় মেয়ে দেখার পর ভোর বেলা আমাকে অবহিত করলে,সাথে সাথে তার শয়ন ঘরে গিয়ে দেখি তার ঘরের দরজা বন্ধ এবং জানালা দিয়ে দেখতে পাই যে,তার মেয়ে ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থাায় আছে।পরে আমার ডাক চিৎকারে আশে পাশের লোক জন আসলে তাদের সহযোগীতায় ফাঁস হতে ঝুলন্ত দেহ নামালে দেখি যে,আমার মেয়ে মারা গেছে।

তিনি আরও জানান,অনুমান ৪ বছর প‚র্বে একই গ্রামের সেলিম রেজা নামের এক ছেলের সাথে তার মেয়ের বিয়ে হয়।কিন্তু পারিবারিক কলহের কারণে তাদের ছাড়াছাড়ি হয়।সেই থেকে তার মেয়ে নিজ বাড়িতে থেকে কলেজে পড়াশুনা করতে থাকে।তিনি আরও জানান,ছাড়াছাড়ি হওয়া পর, তার মেয়ের বিভিন্ন জায়গা থেকে বিয়ের ঘর আসলে তার প‚র্বের স্বামী আমার বাড়ির আশেপাশে ঘুরঘুর করতো এবং বিয়ের লোকজনসহ ঘটক কে ভয়ভীতি দেখাতো।যার কারণে তার অন্য জায়গায় বিয়ে দেওয়া সম্ভব হত না।এ সমস্ত কারণ ছাড়াও তার মেয়ে বিভিন্ন কারণে অকারণে বিভিন্ন সময় মানসিক বিপর্যস্ত হয়ে আতœহত্যা করতে পারে বলে তিনি জানান।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান,আলামতসহ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।কারণ অনুসন্ধান চলছে এবং ময়নাতদন্তের তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থাা নেয়া হবে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ